শিরোনাম
◈ আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ◈ সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ভারতের উদ্দেশে যে ‘কড়া’ বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ◈ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম ভাষণে নিজেকে একজন ‘সাধারণ মানুষ’ হিসেবে পরিচয় দিয়ে যা বললেন বিজয় ◈ পুলিশের ৫০ হাজার নিয়োগে তদন্ত, বাড়ি বাড়ি গিয়ে যাচাই চলছে ◈ ১৩ লাখ টাকার লোভে স্বামীকে হত্যা, নিখোঁজের এক মাস পর ঘরের মাটি খুঁড়ে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ ◈ পুলিশ সদস্যকে মারধর: ঢাকার উত্তরা থেকে বিএনপি নেতা গ্রেপ্তার ◈ নির্বাচন প্রমাণ করেছে, বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম : প্রধানমন্ত্রী  ◈ খালেদাকে বাড়ি থেকে উচ্ছেদ: সেনাবাহিনীর শীর্ষ দুই কর্মকর্তা হঠাৎ দৃশ্যপটের বাইরে ◈ মে‌সির দাপ‌টে বড় জয় ইন্টার মায়া‌মির

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৭:১০ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চতুর্থ দিনে বাংলাদেশের প্রাপ্তির খাতা শূন্য, ৩ উইকেটে ৫১২ রানে শেষ দিন মাঠে নামবে শ্রীলঙ্কা

রাহুল রাজ :[২]সারাদিন বাংলাদেশের অধিনায়ক মমিনুল একের পর এক বোলার পরিবর্তন করিছেয়ন। কিন্তু উইকেট নামক সোনার হরিণ ছিল অধরা। বাংলাদেশ সাফল্য না পেলেও ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। ২৩৪ রানে করুণারত্নে ও ধনঞ্জয়া ১৫৪ রানে অপরাজিত আছেন।

[৩]দুই দফায় আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ থাকার পর নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে চতুর্থ দিনের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। ৩ উইকেটে ৫১২ রানে শেষ দিন মাঠে নামবে শ্রীলঙ্কা, এখনও তারা ২৯ রানের পিছিয়ে। দিনটা ছিল বাংলাদেশের জন্য হাহাকারময়।

[৪]ক্যান্ডির ফ্ল্যাট উইকেটকে স্বর্গ বানিয়ে ফেলেছেন ব্যাটসম্যানরা।

[৫]তৃতীয় দিন চা বিরতির মাঝামাঝি সময়ে জুটি বাঁধা দিমুথ করুণারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভার সাবলীল ব্যাটিংয়ে শক্ত অবস্থান নিয়েছে শ্রীলঙ্কা। চতুর্থ দিনও তারাই ক্রিজের এপ্রান্ত-ওপ্রান্ত বদল করে কাটিয়ে দিয়েছেন। এই মাঠে গড়েছেন রেকর্ড জুটি। তারা দুজনে মিলে ৩২২ রান তুলেছেন স্কোরবোর্ডে। আর ১৮ রান করলে দশম লঙ্কান ব্যাটসম্যান হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন করুণারত্নে।

[৬]বাংলাদেশের পক্ষে তৃতীয় দিন মিরাজ, তাইজুল ও তাসকিন একটি তুলতে পারলেও চতুর্থদিন টাইগার বোলারের ছিলেন উইকেট শূণ্য। পঞ্চমদিন ড্র এর লক্ষ্যেই মাঠে নামবে দুই দল।

[৭]স্কোর: শ্রীলঙ্কা ১৪৯ ওভারে ৫১২/৩ (করুণারত্নে ২৩৪*, ধনঞ্জয়া ১৫৪*); বাংলাদেশ: প্রথম ইনিংস ৫৪১/৭ ডিক্লে

  • সর্বশেষ
  • জনপ্রিয়