শিরোনাম
◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৫:৫২ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট আসলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে: ড. শাফিউন নাহিন শিমুল

মিনহাজুল আবেদীন: [২] শুক্রবার বিবিসি বাংলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের শিক্ষক ড. শাফিউন নাহিন শিমুল বলেন, বাংলাদেশের বিশাল সীমান্ত ভারতের সঙ্গে যুক্ত। তাই আনুষ্ঠানিক যোগাযোগ যতোই বন্ধ থাকুক তাতে সেখানকার ভাইরাস আসবে না এই নিশ্চয়তা নেই।

[৩] ড. শাফিউন নাহিন বলেন, জুলাইতে সেকেন্ড ওয়েভ সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে। তবে সবাই স্বাস্থ্যবিধি ঠিক মতো মানলে পরিস্থিতি তেমন খারাপ নাও হতে পারে। মাস্ক পরা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেও তেমন সমস্যা হবে না।

[৪] তিনি বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি কনসোর্টিয়ামের অংশ হিসেবে একটি দল কাজ করছে। তারা প্রতি দু’সপ্তাহ পর পর বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা করছে। তাছাড়া অক্সফোর্ডের ওই কনসোর্টিয়ামের সঙ্গে ৪২টি দেশের গবেষক ও বিশ্লেষকরা কাজ করছেন।

[৫] গবেষক ড. আবু জামিল ফয়সাল বলেন, সব কিছু স্বাভাবিক হলে পরিস্থিতি ভিন্নও হতে পারে। লকডাউন চলার কথা ছিলো ২৮ শে এপ্রিল পর্যন্ত। কিন্তু তার আগেই দোকানপাট খুলে দেয়া হচ্ছে। ফলে সমস্যা বেড়ে যেতে পারে। সম্পাদনা: মেহেদী হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়