শিরোনাম
◈ দুই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা, শেরপুরে গণভোট হবে না: ইসি ◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ১২:১৭ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনসন এন্ড জনসনের করোনার টিকা থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

লিহান লিমা: [২] টানা ১১দিন পর জনসন এন্ড জনসনের করোনা ভাইরাসের টিকা ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন স্বাস্থ্য নির্ধারকরা। তবে সেই সঙ্গে সঙ্গে সতর্ক বার্তা দিয়ে বলা হয়েছে, এই সংস্থাটির টিকায় বিরল কিছু ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটতে পারে।

[৩] শুক্রবার পর্যন্ত ৯জনের শরীরে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। এরা সবাই নারী ও তাদের বেশিরভাগের বয়স ৫০ এর কম। তিনজন মারা গিয়েছেন ও ৭জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যেহেতু নারীদের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার বিষয়টি তুলনামূলক বেশি দেখা গিয়েছে তাই নারীদের টিকা গ্রহণে বিকল্প উপায় থাকালে সেটি নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

[৪] মার্কিন রোগ নিয়ন্ত্রণ এ প্রতিরোধ অধিদপ্তর (সিডিসি) ও মার্কিন খাদ্য ও ঔষধ সংস্থা (এফডিএ) জানায়, এখন থেকে ১৮ বা তার উর্ধ্বরা এই সংস্থার টিকা গ্রহণ করতে পারবেন। যুক্তরাষ্ট্র এই সংস্থা থেকে ১ কোটি ডোজ টিকা নিয়ে রেখেছে।

[৫]এর আগে মার্কিন রোগ নিয়ন্ত্রণ এ প্রতিরোধ অধিদপ্তর (সিডিসি) এই সংস্থার টিকার অনুমোদন দেয়। ৮০ লাখ এই সংস্থার টিকার গ্রহণ করেছেন, এর মধ্যে ১৫টি ক্ষেত্রে ভয়াবহ রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। এই সপ্তাহে ইউরোপিয় ঔষধ নিয়ন্ত্রক সংস্থাও জনসনের টিকার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

[৬] অ্যাস্ট্রাজেনেকার টিকায়ও ইউরোপিয়ান নীতি-নির্ধারকরা বিরল কিছু ক্ষেত্রে এমন রক্ত জমাট বাঁধার ঘটনা দেখেছেন, তবে দেখা গিয়েছে এই টিকার গুণাগুণ এর বিরল এই পার্শ্বপ্রতিক্রিয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়