শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৮:৩২ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিদান বললেন, রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ হাস্যকর

স্পোর্টস ডেস্ক : [২] ইউরোপিয়ান সুপার লিগ ঘিরে সমালোচনার ঝড় অনেকটাই কমে গেছে। উয়েফার সুরও এখন বেশ নরম। সুপার লিগে নিজেদের ভূমিকার কারণে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠা রিয়াল মাদ্রিদসহ তিনটি দল বহিষ্কার হতে পারে, এমন সম্ভাবনা এখন আর নেই। রিয়াল কোচ জিনেদিন জিদানের কাছে অবশ্য বহিষ্কারের প্রসঙ্গ ওঠাটাই হাস্যকর।

[৩] গত রোববার (১৮ এপ্রিল) প্রস্তবিত ইউরোপিয়ান সুপার লিগের আনুষ্ঠানিক ঘোষণা আসে। ‘বিদ্রোহী’ এই প্রতিযোগিতার উদ্যোক্তাদের মধ্যে অন্যতম রিয়াল। ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস সুপার লিগের প্রথম চেয়ারম্যান।

[৪] ওই ঘোষণার পরই উয়েফা সভাপতি আলেকসান্দার চেফেরিন হুঙ্কার দিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুম থেকে রিয়াল, চেলসি ও ম্যানচেস্টার সিটির বহিষ্কারের সম্ভাবনাও জেগেছিল প্রবলভাবে। তবে প্রস্তাবিত লিগটির ভবিষ্যৎ একেবারে নড়বড়ে হয়ে যাওয়ায় উয়েফাও নেই আগের শক্ত অবস্থানে। তারাও এখন দেখাচ্ছে ইতিবাচক মনোভাব।

[৫] আগামী মঙ্গলবার (২৭ এপ্রিল) চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে রিয়াল ও চেলসি। পরের দিন লড়বে পিএসজি ও ম্যানচেস্টার সিটি। রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগার ম্যাচ সামনে রেখে জিদান কথা বললেন চেলসির বিপক্ষের ম্যাচ নিয়েও।

[৬] (রিয়ালকে বহিষ্কার করা হতে পারে) এই প্রসঙ্গই অযৌক্তিক। আমরা চ্যাম্পিয়ন্স লিগে খেলব এবং এটা আমাদের অধিকার। এটি একটি হাস্যকর বিতর্ক এবং আমি এর সঙ্গে যুক্ত হতে চাই না। আমি যা বলতে পারি, তা হচ্ছে আমরা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল খেলার জন্য প্রস্তুত হচ্ছি। - মার্কা/ বিডিনিউজ

 

  • সর্বশেষ