শিরোনাম
◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০১:৩৮ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নদের উড়িয়ে ঘুরে দাঁড়াল গেইল-রাহুলের পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক : রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪ রানের হয়ে আসরের শুভসূচনা করেছিল পাঞ্জাব কিংস। কিন্তু পরের তিন ম্যাচে তারা হেরে যায় চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিট্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে। পরাজয়ের হ্যাটট্রিকটি আর বাড়তে দিলো না তারা।

শুক্রবার বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসকে রীতিমতো উড়িয়েই দিয়েছে পাঞ্জাব। যার সুবাদে তিন ম্যাচ পর মিলেছে জয়ের দেখা। অন্যদিকে পরপর দুই ম্যাচ হেরে গেলো মুম্বাই। সবমিলিয়ে দুই দলেরই অবস্থা সমান। কারণ দুই দলই পাঁচটি করে ম্যাচে জয় পেয়েছে দুইটিতে।

আজকের ম্যাচে আগে ব্যাট করে ১৩১ রানের বেশি করতে পারেনি মুম্বাই। জবাবে অধিনায়ক লোকেশ রাহুল ও ক্রিস গেইলের দায়িত্বশীল ব্যাটিংয়ে মাত্র ১ উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। তখনও বাকি ছিল ইনিংসের ১৪টি বল।

১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৫৩ রান করে ফেলে পাঞ্জাব। ইনিংসের অষ্টম ওভারে সাজঘরে ফেরার আগে ২০ বলে ২৫ রান করেন মায়াঙ্ক আগারওয়াল।

দ্বিতীয় উইকেটে ইউনিভার্স বস ক্রিস গেইলকে নিয়ে পরের লড়াই শুরু করেন অধিনায়ক লোকেশ রাহুল। দলের চাহিদা মোতাবেক নিজের স্বভাববিরুদ্ধ রয়েসয়ে ব্যাটিং করতে থাকেন গেইল। অপরপ্রান্তে রাহুল দিচ্ছিলেন ভরসার বার্তা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়