শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০১:১১ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রসাদের থালায় পেঁয়াজ, সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার কঙ্গনা

অনলাইন ডেস্ক: টুইটারে মঙ্গলবার নবরাত্রির অষ্টমীর প্রসাদের ছবি পোস্ট করতেই কটাক্ষের তির ধেয়ে এল অভিনেত্রীর দিকে। নানা পদের সঙ্গে প্রসাদের থালায় রাখা পেঁয়াজ চোখ এড়িয়ে যায়নি নেটাগরিকদের। কঙ্গনা যদিও পোস্টে জানিয়েছিলেন, অষ্টমীর উপোস করছেন তিনি। এই খাবার তাঁর পরিবারের জন্য।

তবে তাতেও ছাড় পাননি কঙ্গনা। নেটাগরিকদের একাংশ হিন্দুত্বের পাঠ পড়ালেন অভিনেত্রীকে। একজন লিখলেন, ‘প্রসাদের থালায় পেঁয়াজ থাকা উচিত নয়’, কেউ আবার প্রশ্ন তুললেন, ‘প্রসাদে পেঁয়াজ? আপনি নিশ্চিত যে আপনার বাড়িতে নিয়ম মানা হচ্ছে?’ নিজের ধর্মের রীতিনীতিগুলি কঙ্গনা জানেন না বলেও দাবি করেন অনেকে। এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই টুইটারে ট্রেন্ড করতে থাকে ‘#অনিয়ন’। কঙ্গনার পোস্টের মন্তব্যস্থান ভরে যায় নানা রকমের কটূক্তিতে।

বেগতিক দেখে এর পর আরও একটি পোস্ট করেন কঙ্গনা। সাফাই দিতে গিয়েও প্রথম ধর্ম নিয়ে খানিক খোঁচা দিয়ে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, হিন্দু ধর্ম অন্যান্য ধর্মের মতো রক্ষণশীল নয়। সেটিই তার সৌন্দর্য। তাই তাঁর পরিবার যদি প্রসাদের সঙ্গে পেঁয়াজ খেতে চায়, তা হলে সেটা নিয়ে বিদ্রূপ করার অর্থহীন। এর পরে অভিনেত্রী জানান, বাইরে থেকে আসা তাঁর ভাইয়ের জন্য থালাটি সাজিয়েছিলেন তিনি। নিজে সে খাবার খাননি।

 

 

গত সোমবার করোনা অতিমারি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কটাক্ষের শিকার করেছিলেন কঙ্গনা। অভিনেত্রী বলেছিলেন, করোনা ভাইরাসের মানুষ মারা গেলেও, বাকি সব কিছু সুস্থ হয়ে উঠছে। নেটাগরিকদের একাংশ আপত্তি জানিয়েছেন কঙ্গনার এই মন্তব্যে। তাঁদের মতে, অভিনেত্রীর কাছে সব রকম সুযোগ সুবিধা আছে বলেই তিনি এ ধরনের কথা বলতে পারছেন। সেই বিতর্কের রেশ মিলিয়ে যাওয়ার আগেই শুরু হল 'পেঁয়াজ বিতর্ক'।

 

 

  • সর্বশেষ