শিরোনাম
◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন   ◈ হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের ◈ জানা গেল এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০১:০২ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডা. নুসরাত সুলতানা: ভারতে কোভিড-১৯ পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে, বাংলাদেশের উচিৎ সচেতন হওয়া

ডা. নুসরাত সুলতানা: ভারতে কোভিড-১৯ পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। ইউকে ভ্যারিয়েন্ট ও ডাবল মিউটেশন ভ্যারিয়েন্ট ( ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট) একযোগে চালাচ্ছে এই ধ্বংস যজ্ঞ। তরুন, কিশোর, শিশু কেউ বাদ পড়ছেনা মারাত্মক কোভিড-১৯ সংক্রমনের হাত থেকে।
এর সাথে যুক্ত হয়েছে আরেকটি দুঃসংবাদ। ট্রিপল মিউটেশন ভ্যারিয়েন্ট বা B.1.618 এর আবির্ভাব ঘটেছে। বিশেষজ্ঞদের ধারনা, এই ভ্যারিয়েন্টটি খুব সংক্রামক, এমনকি মারাত্মকও হতে পারে।
আমাদের জন্য উদ্বেগজনক যে, নতুন ভ্যারিয়েন্টটির উৎস পশ্চিমবঙ্গ। তাই ভ্যারিয়েন্টটির নাম "বেঙ্গল স্ট্রেইন"। ১৩০ টি জিনোম সিকুয়েন্সিং করে ১২৯ টি পাওয়া গেছে পশ্চিমবঙ্গে।
ইতোমধ্যে সারা বিশ্ব ভারতকে রেড লিস্টে রেখেছে। অর্থাৎ এই সংকটকালীন সময়ে সংক্রমন প্রতিরোধের জন্য ভারত থেক আগমন- প্রস্থান সকল ফ্লাইট বাতিল করেছে। বাংলাদেশের ও উচিৎ এ ধরনের পদক্ষেপ অবিলম্বে অবলম্বন করা।

সহকারী অধ্যাপক
ভাইরোলজি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়