শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃদু মিউজিকে কালজয়ী হামদ ‘আল্লাহু আল্লাহু আল্লাহ’ (ভিডিও)

বিনোদন ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামিক ইউটিউব চ্যানেলগুলো নিয়মিতভাবে ইসলামিক গান ও হামদ প্রকাশ করছে।

এসব চ্যানেলের মধ্যে অন্যতম নতুন ইউটিউব চ্যানেল ‘tuneofheaven’। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে ইসলামিক গান প্রকাশ করে যাচ্ছে।

এবার উপমহাদেশের জনপ্রিয় হামদ ‘আল্লাহু আল্লাহু আল্লাহ, আসসুবুহু বাদামি ত্বালা আতিহি’ নিয়ে এসেছে তারা।

হামদটিতে মৃদু মিউজিক ব্যবহারে গেয়েছেন শিল্পী সিরাজাম মুনিরা। রিমেক করা হামদটির সুর আরও হৃদয়গ্রাহী হয়েছে বলে মনে করেন শিল্পী।

সিরাজাম মুনিরা বলেন, যুগ যুগ ধরে এই উপমহাদেশের মানুষকে হামদটি যেমন উদ্বেলিত করেছে, নতুন মিউজিকে এখন তা আরও মর্মস্পর্শী সুরে গাওয়া হয়েছে।

‘tuneofheaven’ র পক্ষ থেকে জানানো হয়, রমজানে আরও বেশ কিছু ইসলামিক গান নতুনভাবে শ্রোতাদের সামনে নিয়ে আসবেন তারা। এছাড়া চ্যানেলটিতে নিয়মিতভাবে ইসলামিক গান পাবেন শ্রোতারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়