শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:২৫ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় সারা দেশে সুস্থ্য হয়েছে ৫ হাজার ২২৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগে করোনা আক্রান্তদের মধ্যে ঢাকায় সুস্থ্য হয়েছেন ৩৪৪০ জন, চট্টগ্রামে ১২৩৩ জন, রংপুরে ৪২ জন,খুলনায় ৮৮ জন ,বরিশালে ৪৫ রাজশাহীতে ১৪০ এবং সিলেটে ১৮৮ আর ময়মনসিংহে ৪৯ জন। এদিকে সারা দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৪১২তম দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৬৯ জনের মধ্যে পুরুষ মারা গেছে ৮ হাজার ১০ জন এবং নারী ২ হাজার ৮৫৯ জন।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২৫ হাজার ৮৯৬টি নমুনা পরীক্ষায় তিন হাজার ৬২৯ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।

[৪] সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৩৯ লাখ ৩২ হাজার ৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৭০ হাজার ৯২৮টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৩ হাজার ৮টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ২২৫ জনসহ মোট ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৫৬ শতাংশ।

[৫] একদিনে কোয়ারেণ্টাইনে ২৫৬২ আর ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১৯৩৬ জন। আইসোলেশনে ৬৩৪ জনের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৬৯ জন। এপর্যন্ত মোট কোয়ারেণ্টাইনে ৭ লাখ ২১৪ জন আর সুস্থ্য হয়েছেন, ১লাখ ৫ জন।

[৬] এছাড়া মোট কোয়ারেন্টাইনে আছেন ৫৩ হাজার ৯৯৪ জনের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৯,১৬৫ জন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে সারা দেশে অক্সিজেন সিলিণ্ডার রয়েছে ২০,৮৮১ টি আর হাইফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা ১,৫৫৩ টি এবং অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে ১৩৩৫ টি। চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১৪ কোটি ৫৪ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৩০ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১২ কোটি ৩৪ লাখের বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়