শিরোনাম
◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৩:৪৮ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে বসাছে মেট্রোরেলের ডিপোর রেলওয়ে ট্র্যাকে ৬ কোচ

সমীরণ রায়: [২] প্রতিটা কোচে আলাদাভাবে ১৯ ধরনের পরীক্ষার পর উঠবে লাইনে।

[৩] শুক্রবার সকালে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মেট্রোরেলের জেটি থেকে ক্রেন দিয়ে লিফটিং জিগের মাধ্যমে কোচগুলো লরিতে তোলার কাজ শুরু হয়।

[৪ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, মেকানিক্যাল-ইলেকট্রিক্যাল, ওয়াশিংসহ প্রতিটি কোচের ১৯ ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ কাজে ২মাস সময় লাগতে পারে। এরপর কোচগুলো জোড়া দিয়েও পরীক্ষা করা হবে। এ জন্য ইতালি থেকে বিশেষ ধরনের যন্ত্র আনা হয়েছে।

[৫] প্রজেক্ট ম্যানেজার-সিপি-৮ (উপ-সচিব) এবি এম আরিফুর রহমান বলেন, পর্যায়ক্রমে সতর্কতার সঙ্গে ৬টি মেট্রোরেল কোচ জেটি থেকে ডিপোতে আনা হয়েছে। ডিপোর ভেতরে যে রেলওয়ে ট্র্যাকে কোচগুলো বসানো হয়েছে।

[৬] জানা গেছে, সব মিলিয়ে ২৪ সেট ট্রেনের মোট ব্যয় হয়েছে ৪ হাজার ২৫৭ কোটি ৩৪ লাখ টাকা। ট্রেনগুলোতে ডিসি ১৫০০ ভোল্টেজ বিদ্যুৎ ব্যবস্থা থাকবে। স্টেইনলেস স্টিল বডির ট্রেনগুলোতে থাকবে লম্বালম্বি সিট। প্রতিটি ট্রেনে থাকবে ২টি করে হুইল চেয়ারের ব্যবস্থা। শীতাতাপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দুই পাশে থাকবে ৪টি করে দরজা। জাপানি স্ট্যান্ডার্ডের নিরাপত্তা ব্যবস্থা-সম্বলিত প্রতিটি ট্রেনের যাত্রী ধারণক্ষমতা হবে ১ হাজার ৭৩৮। ভাড়া পরিশোধের জন্য থাকবে স্মার্ট কার্ড টিকিটিং ব্যবস্থা। ২৪টি ট্রেন প্রতি ঘণ্টায় আপ ও ডাউন রুটে ৬০ হাজার যাত্রী আনা নেওয়া করতে সক্ষম।

  • সর্বশেষ