শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১২:০৬ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোটার তালিকায় মৃত সহিদা বেগম জীবিত হয়ে ব্যাংকে থেকে টাকা তুলছেন

সোহাগ গাজী:[২] ভোটার তালিকায় মৃত দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নান্দেড়াই গ্রামের বাসিন্দা সহিদা বেগম (৪৮) অবশেষে ‘জীবিত’ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাকে জীবিত হিসেবে অর্ন্তভুক্ত করে নতুন সার্টিফিকেট দেয়া হয়েছে।

[৩] খোঁজ নিয়ে জানা যায়, সহিদা বেগমের স্বামী মারা গেছেন এক যুগ আগে। স্বামী ছিলেন ভূমি অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী। স্বামীর মৃত্যুর পর অবসরভাতা উত্তোলন করে কোনো রকমে সংসার চলছিল তার। কিন্তু নির্বাচন কমিশনের ভুলের কারণে ভোটার তালিকায় তিনি মৃত হয়ে যান। জীবিত থেকেও ভোটার তালিকায় তাকে মৃত হিসেবে অর্ন্তভুক্ত করায় প্রায় ১৪ মাস ধরে স্বামীর অবসরভাতা তুলতে পারছিলেন না সহিদা বেগম।

[৪] এ ব্যাপারে চিরিরবন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক বলেন, ভোটার তালিকা হালনাগাদের সময় সহিদা বেগমকে ভূলবশত ‘মৃত’ দেখানো হয়েছিল। আমরা তার নাম পুনরায় ভোটার তালিকায় জীবিত হিসেবে অর্ন্তভুক্ত করে একটি সার্টিফিকেট প্রদান করেছি।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়