শিরোনাম
◈ বিশ্ববাজারে কমেছে তেলের দাম ◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১০:৩২ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭২ ঘণ্টার অক্সিজেনের মজুদ আছে ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনে

তাহমীদ রহমান: [২] দেশটির নৌবাহিনীর চিফ অব স্টাফ ইউদো মারগোনো বলেন, নিখোঁজ সাবমেরিনে থাকা নাবিকদের প্রায় ৭২ ঘণ্টা পর্যন্ত টিকে থাকার মতো পর্যাপ্ত অক্সিজেন আছে। চ্যানেল এশিয়া

[৩] বৃহস্পতিবার তিনি আরও বলেন, নিখোঁজ হওয়ার আগে নাবিকরা যখন ওই সাবমেরিনটিতে আরোহণ করেছিলেন তখনও সেটি ভালো অবস্থায় ছিল।

[৪] বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এর খোঁজ না মিললেও আবহাওয়া শান্ত থাকায় সাবমেরিনটির অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত আছে। রয়টার্স

[৫] সংবাদ সম্মেলনে মারগোনো বলেছেন, নৌবাহিনীর কাছ থেকে যাত্রার ছাড়পত্র পেয়েছিল সাবমেরিনটি। এটি যুদ্ধের জন্যও প্রস্তুত ছিল। নিখোঁজ সাবমেরিনটিতে যে অক্সিজেন আছে তা দিয়ে নাবিকদের শনিবার পর্যন্ত চলে যাবে।

[৬] ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রী প্রাবোয়ো সুবিয়ান্তো সংবাদ সম্মেলনে বলেন, ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা সরঞ্জামগুলোর দ্রুত আধুনিকায়ন দরকার বলে স্বীকার করে নিলেও নিখোঁজ সাবমেরিনে কোনো ত্রুটি ছিল কিনা সে সম্বন্ধে কোনো ইঙ্গিত দেননি। বিবিসি

[৭] বিমান থেকে চালানো অনুসন্ধানে সাবমেরিনটি পানিতে ডুব দেওয়ার জায়গার কাছে তেল ছড়িয়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়