শিরোনাম
◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০২:১১ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটের শিবগঞ্জে গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রির অভিযোগ

আবুল কাশেম রুমন: সিলেটে নগরীর শিবগঞ্জের গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রির নিয়ে দিন ব্যাপী সিলেট নগর জুড়ে আলোচনার ঝড় উঠেছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে শিবগঞ্জের মাখন মিয়ার গোস্তের দোকানে এ ঘটনা ঘটে। বিষয়টি খতিয়ে দেখতে সিলেট সিটি কর্পোরেশন গঠন করেছে ৩ সদস্যের একটি কমিটি।

জানা গেছে, মাখন মিয়ার গোস্তের দোকানের পার্শ্ববর্তী বিসমিল্লাহ মিট শপের ফারুক নামের এক কর্মচারী বৃহস্পতিবার সকালে তার কর্মস্থলে আসেন। এসময় তিনি দেখতে পান মাখন মিয়ার গোস্তের দোকানে জবাইকৃত একটি গাভীর ভেতর থেকে একটি বাচ্চা বের করা হচ্ছে।

তিনি সাথে সাথে আশপাশের আরো কয়েক জন ব্যবসায়ীকে বিষয়টি অবহিত করেন। এ সময় বাজারের একজন চাল ব্যবসায়ীও ঘটনাটি প্রত্যক্ষ করেন। বিষয়টি জানাজানি হয়ে গেছে বুঝতে পেরে মাখনা মিয়ার গোস্তের দোকানের লোকজন গাভীর বাচ্চাটিকে সরিয়ে ফেরার চেষ্টা করেন। কিন্তু বিসমিল্লাহ মিট শপের কর্মচারী ফারুক জবাইকৃত গাভীর বাচ্চার ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে দেন। কিছু ক্ষনের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায় ছবিটি। খবর পেয়ে ঘটনাস্থলে সাংবাদিকরা উপস্থিত হলে বেকায়দায় পড়তে হয় ওই মাংস ব্যবসায়ী। এ দিকে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন তাদের প্রতিনিধি পাঠিয়ে ঘটনার সত্যতা পান।

  • সর্বশেষ