শিরোনাম
◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৮:৩৫ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জা আব্বাসের ‘বক্তব্যের ব্যাখ্যা’ দিতে চিঠি দিয়েছে বিএনপি, আমি চিঠির কথা শুনেছি, এখনও পাইনি: মির্জা আব্বাস

মনিরুল ইসলাম :[২] ইলিয়াস আলীর গুমের সঙ্গে দলের নেতারা জড়িত থাকতে পারেন বলে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে বিএনপি।

[৩] বৃহস্পতিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে মির্জা আব্বাসকে চিঠি দিয়েছে বলে দলীয় একটি সূত্রে জানাগেছে।

[৪] এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমি শুনতেছি আমার বক্তব্যের ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আমি এখনো কোন চিঠি পাইনি। তবে আমার বক্তব্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় আমি সংবাদ সম্মেলন করে তার ব্যাখ্যাও দিয়েছি।

[৫] অন্যদিকে, দলীয় সূত্রে জানা গেছে, মির্জা আব্বাসকে দেওয়া চিঠিতে তাঁর বক্তব্য উল্লেখ করে বলা হয়, ইলিয়াস আলী গুম হয়েছেন ৯ বছর হয়েছে। এই সময়ে তাঁকে গুমের বিষয়ে সরকারের বিরুদ্ধে দেশে ও বহির্বিশ্বে জনমত গড়ে উঠেছে। এ ব্যাপারে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে।

[৬] চিঠিতে মির্জা আব্বাসকে বলা হয়, আপনার বক্তব্য এই জনমতকে প্রশ্নবিদ্ধ করছে। যার পরিপ্রেক্ষিতে দলের নেতা-কর্মীরা আপনার বক্তব্যের ব্যাপারে আপনার কাছে ব্যাখ্যা প্রত্যাশা করছে যে আপনি কী বলতে চেয়েছিলেন।’

[৭] উল্লেখ্য, গত শনিবার দলের ভার্চ্যুয়াল এক অনুষ্ঠানে ইলিায়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে বক্তব্য রাখেন। এ নিয়ে দল ও দলের বাইরে বির্তক তৈরি হয়। যদিও মির্জা আব্বস এক দিন পর বক্তব্যের দায় গণমাধ্যমের ওপর চাপান। তিনি দাবি করেন, তার বক্তব্য বিকৃত করে গণমাধ্যমগুলো যার যেখান থেকে প্রয়োজন কেটেছিঁড়ে ইচ্ছেমতো লাগিয়ে দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ