শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশ থেকে পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব! ◈ সরকারি দামে মিলছে না সার, দিশাহারা কৃষক! ◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৮:১৫ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮১ জন

আতিকুর রহমান: গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট ১৭৩ জনের মৃত্যু হলো। এ সময়ে নতুন শনাক্ত হয়েছেন আরো ৮১ জন, এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৯ হাজার ৭২৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫১ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৯৩ জন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়।

সিভিল সার্জন অফিস জানায়, ''গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮২ জনের। এখন পর্যন্ত মোট ৭২ হাজার ৭৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।''

সিভিল সার্জন অফিস থেকে আরো জানানো হয়, ''গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ৫২ জন, কালিয়াকৈরে ১২ জন, কালীগঞ্জে ১১ জন শ্রীপুরে ৩ জন এবং কাপাসিয়ায় ৩ জন।''

''এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৬ হাজার ৩৭৮ জন। এছাড়াও কালিয়াকৈরে ১ হাজার ৮ জন, শ্রীপুরে ৯৩৬ জন, কালীগঞ্জে ৭৬৫ জন এবং কাপাসিয়ায় ৬৪০ জন।''

  • সর্বশেষ
  • জনপ্রিয়