শিরোনাম
◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির ◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট, যশোরে যুবক আটক

যশোর প্রতিনিধি: [২] আটক সোহাগ হোসেন (৩০) কে আটক করেছে যশোর চাঁচড়া ফাঁড়ি পুলিশ।

[৩] সোহাগ সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত আকবর আলী মোড়লের ছেলে।

[৪] চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানিয়েছেন, মাহিদিয়ার আল আরাফাহ মসজিদ সম্পর্কে সোহাগ নামে এক যুবক ফেসবুকে নানা মিথ্যা তথ্য উপস্থাপন করে ধর্মীয় অনুভ’তিতে আঘাত দেয়ার চেষ্টা করছে এমন সংবাদ গত ১৬ এপ্রিল প্রকাশ হয়। গত ২১ এপ্রিল বিকেলে মাহিদিয়ার গিয়ে তাকে আটক করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি লিং খুঁজে বের করা হয়।

[৫] সেখানে লেখা আছে “আজ জুম্মার নামাজ শেষে মাহিদিয়া আল আরাফাহ জামে মসজিদ এ অজ্ঞাত হামলা চালাই। জামাত ইসলাম এর দুই নেতা মোঃ কফিল মোড়ল ও মো.শহিদুল ওরফে কানা শহিদুল যে ছিল হাসান বাহিনীর ক্যাডার তার ভয়ে এলাকাবাসি মুখ খুলতে পারে না। কিছু দেশি জিনিস”।

[৬] এসআই মফিজুর রহমান আরো জানিয়েছেন, আসামি সোহাগ হোসেন মোবাইল ফোনে ফেসবুকের মাধ্যমে ধর্মীয় অনুভুতিতে আঘাত করে এমন সব তথ্য প্রকাশ করে সাম্প্রদায়ীক সম্প্রীতি বিনষ্ট করে এবং সামাজিক অস্থীরতা বিরাজ করার চেষ্টা করেছেন।

[৭] তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছেন। ফলে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়