শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৭:০৮ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে মারপিট ও ছুরিকাঘাতে ৬ জন গুরুতর আহত

জিল্লুর রয়েল: [২] বগুড়ার নন্দীগ্রামে মারপিট ও ছুরিকাঘাতে ৬ জন গুরুতর আহত হয়েছে। ১ জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের মকছেদ আলীর ছেলে রফিকুল ইসলাম ও কামরুল হাসানের সাথে একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমিনুল ইসলাম জুয়েলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো।

[৩] ২২ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে ১০ টায় আমিনুল ইসলাম জুয়েল দলবল নিয়ে বর্ষণ গ্রামে গিয়ে রফিকুল ইসলাম ও কামরুল হাসানের সাথে প্রথমে কথা কাটাকাটি শুরু করে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারপিট ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। মারপিট ও ছুরিকাঘাতে রফিকুল ইসলাম, কামরুল হাসান এবং তাদের মা বিলকিস বেগম, চাচি আয়লা বেগম ও ভাতিজা রজব আলী গুরুতর আহত হয়। ছুরিকাঘাতে রফিকুল ইসলামের ভুঁড়ি বের হয়ে যায়। তাকে ও রজব আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৪] অপরপক্ষের ছুরিকাঘাতে আমিনুল ইসলাম জুয়েলও আহত হয়েছে। তাকেও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

[৫] এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পূর্বশত্রুতার জেরধরে সেখানে মারপিট ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহতদের চিকিৎসা চলছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

 

 

  • সর্বশেষ