শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৪টি ◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা!

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৩:২৮ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৩:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিক হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খাদ্যের দাবিতে হকারদের বিক্ষোভ

শরীফ শাওন: [২] সমাবেশে বাঁশখালীতে হত্যাকাণ্ডের শিকার শ্রমিকদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, বকেয়া পাওয়া পরিশোধসহ সকল ন্যায্য দাবি মেনে নেয়ার দাবি জানানো হয়।

[৩] বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়নের বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনের সভাপতি আবুল হাশেম কবীর বলেন, লকডাউন ঘোষণার পূর্বে সরকার সকল কর্মহীন পরিবারে খাদ্য ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছিল।

[৪] আবুল হাশেম বলেন, বর্তমানে হকার ও শ্রমজীবী মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে। উপরন্তু আসন্ন ঈদ সামনে রেখে চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে।

[৫] শ্রমিকনেতা জলি তালুকদার বলেন, কারখানা খোলা রাখা হয়েছে অথচ শ্রমিকদের যাতায়াতের কোনো ব্যবস্থা করা হয়নি। অন্যদিকে বকেয়া পাওনা ও ইফতারের বিরতি দাবি করায় নির্বিচারে গুলি করে শ্রমিক হত্যা করা হয়েছে। রাস্তায় অসহায় রিকশা শ্রমিকদের নির্যাতন চালাচ্ছে পুলিশ। সরকার করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যে লকডাউন চাপিয়ে দিয়েছে তাতে শ্রমজীবী মানুষের ন্যূনতম খাদ্যের যোগান নিশ্চিত করার দায়িত্ববোধ করছে না।

[৬] জলি জানান, লকডাউন পরিস্থিতিতে শ্রমজীবী মেহনতি মানুষের উপর যে সীমাহীন জুলুম-বঞ্চনা চালানো হচ্ছে এ দেশের মানুষ ক্ষমতাসীন সরকারকে তার উপযুক্ত জবাব দেবে। এই অবস্থায় শ্রমিক-কৃষক-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, মানুষের পুঞ্জিভূত ক্ষোভ বিস্ফোরণের মধ্য দিয়ে একটি গণবিদ্রোহে রূপ নেবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়