শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০২:৫৮ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক দুর্বলতা আস্তে আস্তে কমছে। ১৪তম দিনেও তিনি অনেকটা ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (২১ এপ্রিল) রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসায় গিয়ে তাকে দেখে বের হয়ে রাত সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, আমি ও ডা. মামুন বেশ কিছুক্ষণ খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখলাম। বুধবার ওনার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ১৪তম দিন শেষ হলো। অক্সিজেন স্যাচুরেশন আগে যেমন ছিল অর্থাৎ ৯৮/৯৯ পার্সেন্ট সব সময় থাকে। খাবারের রুচি আগেও ভালো ছিল, এখনো ভালো আছে।  টেম্পারেচার আজ তিন দিন যাবত নরলাম। চেস্টে কোনো ধরনের সমস্যা নেই। কফ কাশিও নেই। অর্থাৎ করোনা সংক্রান্ত যেসব উপসর্গ সেটি নেই। তবে অল্প শারীরিক দুর্বলতা আছে। যেটা উনি কাটিয়ে উঠছেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর শারীরিক দুর্বলতা দীর্ঘ সময় থাকে। তারপরও ম্যাডামের সেই দুর্বলতা প্রতিদিনই কমে যাচ্ছে। গত মঙ্গলবারের (২০ এপ্রিল) চেয়ে আজকে উনার দুর্বলতা অনেক কম। উনি নিজেও বলেছেন আজকে গতকালকের চেয়ে ভালো বোধ করছি। এ অবস্থায় আমরা চিকিৎসক হিসেবে বলতে পারি উনি ভালোর দিকে যাচ্ছেন।

ডা. জাহিদ বলেন, আজকে দ্বিতীয় সপ্তাহের লাস্ট ডে। অনেক উন্নতি হয়েছে। ওনার অবস্থা এখন শুধু স্থিতিশীল নয়, তার থেকেও প্রতিদিন অল্প অল্প করে উন্নতি করছেন। আগামী ২/১ দিনের মধ্যে ওনার ব্লাড টেস্ট করা হবে। পরবর্তীতে আগামী সপ্তাহে সুবিধাজনক সময়ে করোনার টেস্টও করা হবে।

তিনি বলেন, আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় এ ব্যাপারে সজাগ। তার স্ত্রী ডা. জোবাইদা রহমানও ভেরি মাচ কনসার্ন। তিনি সব সময় সমন্বয় করছেন। চিকিৎসার প্রতিটা বিষয়ে তিনি সব সময় দেখছেন। সেসঙ্গে আত্মীয়-স্বজনরা সবাইসহ দলের নেতাকর্মীরা উনার চিকিৎসার ব্যাপারে সব সময় সজাগ ছিলেন।

উনি ঝুঁকিমুক্ত কিনা জানতে চাইলে ডা. জাহিদ বলেন, সার্বিকভাবে বিবেচনা করলে উনি উন্নতি করেছেন এ কথা বলা যায়।

খালেদা জিয়ার বাসায় যেসব স্টাফ আক্রান্ত হয়েছিলেন সবাই ম্যাডামের চেয়েও ভালো আছেন বলে জানান ডা. জাহিদ। তিনি বলেন, তাদের বয়স ম্যাডামের চেয়েও কম। কাজেই তারা সবাই ভালো আছেন। বাংলানিউজ

  • সর্বশেষ