শিরোনাম
◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০২:৫৪ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশসহ ৪০টি দেশের নেতাদের নিয়ে শুরু হচ্ছে বাইডেনের ভার্চুয়াল জলবায়ু সম্মেলন

লিহান লিমা: [২] এ বছরের ধরিত্রী দিবসের প্রতিপাদ্য ‘ধরিত্রীকে বাঁচাও’। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে এদিন বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে নিয়ে শুরু করতে যাচ্ছেন দুই দিনের ভার্চুয়াল জলবায়ু সম্মেলন। এই ৪০টি দেশ বিশ্বে মোট নিঃসৃত গ্রিন হাউস গ্যাসের ৮০ শতাংশের জন্য দায়ী। দ্য ইন্ডিপেনডেন্ট

[৩]প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাইডেনের আমন্ত্রিত অতিথির তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসানারো, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, সৌদিবাদশা কিং সালমান বিন আবদুল আজিজসহ অন্যান্য বিশ্বনেতারা।

[৪]সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বিশ্বে নিঃসরণ কমানো ও জলবায়ু এবং পরিবেশের জন্য ক্ষতিকর কার্যকলাপগুলো কমিয়ে আনা নিয়ে আলোচনা করা হবে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এই সম্মেলন শুরু হবে।

[৫] প্রত্যাশা করা হচ্ছে, সম্মেলনে যুক্তরাষ্ট্র ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে পরিকল্পনা প্রকাশ করবে।

[৬]স্বল্পোন্নত দেশের জলবায়ু বিষয়ক গ্রুপের জলবায়ু সমঝোতা প্রতিনিধি বাংলাদেশের কামরুল চৌধুরি বলেন, ‘জলবায়ু নিয়ে অন্যদের উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রের উচিত ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ২০০৫ সালের তুলনায় ৫৫ শতাংশ কমিয়ে আনা। জলবায়ুর সুরক্ষায় কার্বন নিঃসরণ কমানোই সর্বোত্তম উপায় ও প্রধান প্রধান অর্থনৈতিক দেশগুলোকে দ্রুত এবং ধারাবাহিকভাবে নিঃসরণ কমিয়ে আনতে হবে।’

[৭]সম্মেলনে যুক্তরাষ্ট্র থেকে বাইডেনের সঙ্গে যোগ দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বিøনকেন, জলবায়ু বিষয়ক বাইডেনের বিশেষ দূত জন কেরি, ভাইস- প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও মার্কিন মন্ত্রীপরিষদ, ব্যক্তিগত খাত ও সুশীল সমাজের অন্যান্যরা।

  • সর্বশেষ