শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০১:১২ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিলাবৃষ্টি

ডেস্ক নিউজ: উপজেলার উপর দিয়ে আবারও বয়ে গেছে কালবৈশাখীর ঝড়।বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে শুরু হওয়া এই ঝড় প্রায় ২০ মিনিটের মতো স্থায়ী হয়।

ভজনপুর, বুড়াবুড়ি ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।

আবহাওয়া অফিস বলছে, দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০ মিলিমিটার। তবে এ সময়ে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয় ঘণ্টায় ২০ থেকে ২৫ কিলোমিটার।

জানা যায়, ভজনপুর ইউনিয়নের গণাগছ, ভুতিপুকুর ও বুড়াবুড়ি ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হয়েছে। এতে কৃষকের ক্ষেতের তিল, মরিচ, আম ও কিছু ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায়ও বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গণাগছ গ্রামের আশরাফুল ইসলাম বলেন, হঠাৎ চারদিকে অন্ধকার নেমে আসে, সঙ্গে শুরু হয় ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টি। এতে অনেক কৃষকের জমির ফসল নষ্টসহ ঘরের টিন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলেন, এই সময়ে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। সূত্র: বাংলা নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়