শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৮:৫০ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করিম বেনজেমার জোড়া গোলে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : [২] ভালো খেলেই ছন্দে ফিরেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় শুরুর ছন্দহীনতা কাটিয়ে উঠেছে তারা। প্রতিপক্ষ কাদিসের জালে তিন তিনটি গোল করে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেন করিম বেনজেমা, অন্যটি আলভারো ওদ্রিওসোলার।

[৩] গত অক্টোবরে রিয়ালকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল এ মৌসুমেই লা লিগায় ফেরা কাদিস। তাছাড়া পাঁচ বছর আগে সবশেষ এই মাঠে খেলতে এসে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল রিয়ালের। কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে ৩-১ গোলে জিতলেও তখন নিষেধাজ্ঞায় থাকা দেনিস চেরিশেভকে খেলানোয় টুর্নামেন্ট থেকে বহিষ্কার হয়েছিল তারা। পুরনো ক্ষতে এবার কিছুটা প্রলেপ দিল রিয়াল।

[৪] বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগের প্রতিষ্ঠাতা ১২ ক্লাবের একটি রিয়াল। ভেস্তে যেতে বসা প্রস্তাবিত টুর্নামেন্টটিতে টিকে থাকা দুই দলের একটিও তারা। ওই ঘটনা কেন্দ্র করে সবখানে চলছে বিতর্ক, প্রতিবাদ। এই ম্যাচের আগেও স্টেডিয়ামের বাইরে কাদিস সমর্থকরা প্রতিবাদ জানায়।

[৫] ৩২ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে রিয়ালের পয়েন্ট হলো ৭০। সমান পয়েন্ট ৩১ ম্যাচ খেলা আতলেতিকোর। লেভান্তেকে ১-০ গোলে হারিয়ে ৬৭ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে ৩২ ম্যাচ খেলা সেভিয়া। ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেছে বার্সেলোনা। - মার্কা/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়