শিরোনাম
◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থান তারেক রহমানের, এমপিদের দিলেন কঠোর বার্তা ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৫:৫৫ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে চাঁদা না দেয়ায় ড্রেজার শ্রমিককে অপহরণ, গ্রেপ্তার এক

আতিকুর রহমান : [২] গাজীপুরের শ্রীপুরে এক বালু ব্যবসায়ীদের কাছ থেকে দাবিকৃত চাঁদা না পেয়ে তার কর্মচারীকে অপহরণ করে মারধরের অভিযোগে থানায় মামলা হয়েছে। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধারে অপহরণের দায়ে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছেন।

[৩] এঘটনায় বরমী বাসস্ট্যান্ড এলাকায় রামিম এন্টারপ্রাইজের মালিক বালু ব্যবসায়ী মো: হাসিবুর রহমান রামিম বাদী হয়ে উপজেলার বরমী ইউনিয়নের হরতকিরটেক গ্রামের আবুল কাশেমের ছেলে মো: হৃদয় মিয়া (২৯), বরমী গ্রামের মোবারক হোসেনের ছেলে মো: লিটন (৪৫), বরমী মধ্যপাড়া গ্রামের আব্দুল হাকিম প্রধানের ছেলে হারুন অর রশিদ বাদল ওরফে বাঘ বাদল (৪৬), বরমী গ্রামের আব্দুর রউফের ছেলে জাকির হোসেন (৪৫), নান্দিয়া সাঙ্গুন গ্রামের ছালেহ্ আহাম্মদের ছেলে মোবারক হোসেন (৪০), দাইবাড়ীটেক গ্রামের ইন্তাজ উদ্দিনের ছেলে জসিম (৪০) কে অভিযুক্ত করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন।

[৪] রামিম এন্টারপ্রাইজের মালিক মো: হাসিবুর রহমান রামিম জানান, অভিযুক্তরা বেশ কিছুদিন যাবৎ তার কাছে বালু ব্যবসা বাবদ সপ্তাহে দেড় লাখ চাঁদা দাবি করে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। তিনি তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় গত ১৯এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে হাসিবুর রহমান রামিমের নিজস্ব ড্রেজারে গিয়ে ড্রেজার মিস্ত্রি মো: শফিকুল ইসলামের কাছে দাবি করে। এসময় ড্রেজার মিস্ত্রি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করে মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে পার্শ্ববর্তী পেলাইদ এলাকার গভীর জঙ্গলে নিয়ে আটকিয়ে মারধর করে। বিষয়টি তাৎক্ষণিক পুলিশে জানানো হয়।

[৫] শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সারোয়ার জানান, অপহরণের খবর পেয়ে পুলিশের একাধিক টিম অপহৃতকে উদ্ধার করে এবং মঙ্গলবার রাতে অপহরণকারী দলের সদস্য হৃদয় মিয়াকে গ্রেপ্তার বুধবার আদালতে প্রেরণ করা হয়। বাকীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

  • সর্বশেষ