শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০২:২৫ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার ১২ লাখ রুপি জরিমানা

স্পোর্টস ডেস্ক : [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের চতুর্থ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই হারের পর আরেকটি দুঃসংবাদ পেয়েছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা।

[৩] স্লো ওভার রেটের কারণে তাকে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে। চেন্নাইয়ের উইকেট স্বাভাবিকভাবেই কিছুটা মন্থর। দিল্লির ইনিংসের শেষ দিকে মাঠের বাইরে চলে গিয়েছিলেন রোহিত। সেই সময় দলটির ফিল্ডিং ও বোলিং পরিবর্তন করতে দেখা যায় কাইরন পোলার্ডকে। মূলত রোহিতের অনুপস্থিতিই কাল হয়ে দাঁড়িয়েছে।

[৪] আইপিএল গভর্নিং কাউন্সিলের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ শেষ করতে ব্যর্থ হওয়ায় বড় অঙ্কের এই জরিমানা গুণতে হয়েছে মুম্বাই অধিনায়ককে। আইপিএলের এবারের আসরে এর আগে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছিল চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও।

[৫] এদিকে, রোহিত একই ভুল দ্বিতীয় বার করলে দ্বিগুণ পরিমাণ জরিমানা গুনতে হবে তাকে। এ ছাড়া দলের বাকি সদস্যদের জরিমানা করা হবে ম্যাচ ফির ২৫ শতাংশ। স্লো ওভার রেটের কারণে তৃতীয়বার অভিযুক্ত হলে অধিনায়কের এক ম্যাচের নিষেধাজ্ঞা-সহ গুণতে হবে ৩০ লাখ রুপি। সেই সঙ্গে দলের বাকি সদস্যদের গুনতে হবে ১২ লাখ রুপি কিংবা ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়