শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৯:৫৫ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরোপিয়ান সুপার লিগ হলে ফুটবলের মস্ত বড় ক্ষতি হবে, বললেন ডেভিড বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক : [২] সুপার লিগের খবর পাওয়ার পর থেকেই বিশ্ব ফুটবলে বিতর্কের ঝড় উঠেছে। এবার সেই বিতর্কে গা ভাসালেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদে খেলা কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম। তার সঙ্গে গলা মিলিয়েছেন অভিনেতা এরিক ক্যানটোনা। তাদের মতে, সমর্থকরা যেন ইউরোপিয়ান সুপার লিগকে গুরুত্ব না দেন। এই লিগ ফুটবলের মূল্যবোধকে প্রভাবিত করবে।

[৩] সুপার লিগ নিয়ে নিজের ইনস্টাগ্রামে একটি লেখা পোস্ট করেন ডেভিড বেকহ্যাম। যেখানে তিনি ফুটবলের প্রতি তার ভালবাসার কথা তুলে ধরেন। সেখানে তিনি তার ফুটবলার থেকে ক্লাবের মালিক হয়ে ওঠার গল্পটিও জানান। বেকহ্যাম ফুটবল ভক্তদের কাছে সুপার লিগের খারাপ দিকটি তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি বোঝানোর চেষ্টা করেছেন যদি সুপার লিগ অনুষ্ঠিত হয় তাহলে ফুটবলের মস্ত বড় ক্ষতি হয়ে যাবে।

[৪] বেকহ্যাম লিখেছেন আমি সেই মানুষ যে ফুটবলকে ভালবাসি। এটা আমার প্রাণ। যতদূর আমি মনে করতে পারছি, যখন আমি একজন ছোট সমর্থক ছিলাম তখন থেকেই এটাকে আমি ভালবাসি। আমি এখনও এর ভক্ত। একজন খেলোয়াড় থেকে এখন আমি একজন মালিক হয়েছি। আমি মনে করি, সমর্থক ছাড়া আমাদের এই খেলার কোনও অস্তিত্ব নেই। প্রত্যেকের জন্যই ফুটবলের প্রয়োজন।

[৫] সৎ হওয়ার জন্য আমাদের ফুটবলের প্রয়োজন এবং সেই কারণেই মেধার ভিত্তিতে আমাদের এই প্রতিযোগিতা করাতে হবে। নইলে আমরা আমাদের প্রিয় খেলার গরিমাকে বাঁচাতে পারবনা, আমাদের ভালবাসা বিপদে পড়েছে। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়