শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০১:০০ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়ানোর পর ভারতের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়ছে (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৮৯ জনে পৌঁছানোর পর দিনে ১ হাজার ৭৬১ জনের মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে। এপর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৮০ হাজার ৫৩০ জনের। সুস্থ হয়েছে ১ কোটি ৩১ লাখ ৮ হাজার ৫৮২ জন। বর্তমানে ২০ লাখ ৩১ হাজার ৯৭৭ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

[৩] ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হচ্ছে গত দুই সপ্তাহ ধরে দিনে ২০ ঘন্টা ধরে গ্রেভডিগারসে মরদেহ দাহ করায় এর চিমনি ও লোহার ফ্রেম গলে গেছে। তারপরও করোনায় মৃত লাশের স্তুুপ কমছে না। ব্রিটেনে ভারতীয় স্ট্রেইনের শতাধিক রোগির খোঁজ মেলার পর দেশটি থেকে ভারতে যাতায়াত বন্ধ ঘোষণা করা হয়েছে। গত মার্চ থেকে ভারতে থেকে দিনে ৯শ মানুষ ব্রিটেনে আসছিল।

[৪] বি.ওয়ান. সিক্সওয়ানসেভেন নামে এই ভ্যারিয়েন্ট অন্য যে কোনো ভ্যারিয়েন্টের চেয়ে ভয়ানক। তরুণদের আক্রান্ত করছে বেশি। আক্রান্তদের দুই তৃতীয়াংশের বয়স ৪৫’এর নীচে। ১২ থেকে ১৫ বছরের শিশুরাও আক্রান্ত হচ্ছে যা গত বছর দেখা যায়নি।

 

[৫] দিল্লিতে এক সপ্তাহের বেশি লকডাউন চলছে এবং এ শহরের ২ কোটি ৯০ লাখ বাসিন্দা জন্যে হাসপাতালে দেড়শ আসন রয়েছে ‘ক্রিটিক্যাল কেয়ার’এর জন্যে।

[৬] গুজরাট, সুরাট, রাজকোট, জামনগর ও আহমেদাবাদের সেমিট্রিগুলোতে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ গুণ বেশি মরদেহ আসছে। ২৪ ঘন্টা নিয়ন্ত্রণ কক্ষ কাজ করছে মরদেহ গ্রহণ ও অন্তেষ্ট্যিক্রিয়ার জন্যে। স্বজনরা টোকেন নেওয়ার পর অন্তত ১২ ঘন্টা অপেক্ষা করছেন দাহতে অংশ নেওয়ার জন্যে।

[৭] মরদেহ দাহ খরচ ২০ গুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭ হাজার রুপিতে।

https://videos.dailymail.co.uk/video/mol/2021/04/20/3175632994443019037/960x540_MP4_3175632994443019037.mp4

  • সর্বশেষ
  • জনপ্রিয়