শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৫:০৮ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জায়েদুল আহসান পিন্টু: সময়-অসময় : মামুনুলও শ্রদ্ধার পাত্র!

জায়েদুল আহসান পিন্টু: দেশের ধর্মীয় নেতা ও আলেম-ওলামাদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তাদের মুক্তি দাবি করে বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক যারা এ দেশের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র, তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে। এ ধরনের ধর্মীয় নেতাদের অপমান করা হয়রানি করা দেশের ধর্মপ্রাণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না। সোমবার ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব অভিযোগ করেন।

[১]  বিএনপি মামুনুলদের কেন শ্রদ্ধার পাত্র মনে করছে?

[২] বিএনপি তাদের রাজনৈতিক নেতা মনে না করে ধর্মীয় নেতা কেন মনে করছে?

[৩] ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীর তাণ্ডবের কারণে আটককৃতদের কেন মুক্তি দাবি করছে?

[৪] তাদের গ্রেপ্তার করাটা ধর্মপ্রাণ মানুষ মেনে নেবে না বলে কী বোঝাতে চাচ্ছে?

[৫] হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের আপস করার অভিযোগ আছে। আর হেফাজতিদের আটক করার পর মুক্তি দাবি করে বিএনপি। বিএনপির সঙ্গে হেফাজতের সম্পর্কটার নাম কী দেওয়া যায়? ফেসবুক থেকে

  • সর্বশেষ