শিরোনাম
◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয়

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ১০:৩৪ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ১০:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইফতার তৈরি নিয়ে ২ বোনের কথা কাটাকাটি, ছোট বোনের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট: ইফতার তৈরি করা নিয়ে দুই বোনের কথা-কাটাকাটির জেরে আত্মহত্যা করেছে শারমিন আক্তার (৩০) নামে এক তরুণী।

মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নগরের ডবলমুরিং থানার আগ্রবাদ এলাকার দাইয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত শারমিন আক্তারের বাবার নাম মো. শাহাজাহান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা রুহুল আমিন মোল্লা বাংলানিউজকে জানান, ইফতার তৈরি করা নিয়ে বড়বোন মৌসুমীর সঙ্গে শারমিনের কথা-কাটাকাটি হয়। পরে পরিবারের অজান্তে শারমিন ফ্যানের সঙ্গে আত্মহত্যা করে। এ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে বলেন, ফ্যানের সঙ্গে পেঁচিয়ে আত্মহত্যা করা এক তরুণীকে রাত পৌনে নয়টার দিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তরুণীর মৃত হয়েছে বলে জানান  হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। বাংলানিউজ

  • সর্বশেষ