শিরোনাম
◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ১০:০৬ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ১০:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাটকাঠি ভাগাভাগি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫

ডেস্ক রিপোর্ট: মাদারীপুরের শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

সোমবার (১৯ এপ্রিল) সন্ধা ৭টার দিকে উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের বাবু মোল্লার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খবির শেখ (৬০) ওই এলাকার মৃত হাছেন শেখের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, গত কয়েকদিন আগে খবির শেখের চাচাতো ভাই সাজাহান শেখ ও তার চাচাতো বোন হালিমার মধ্য পাটকাঠি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব হয়। এ ঘটনায় সোমবার বিকেলে ওই ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য সাইদ বেপারীর মধ্যস্থতায় সালিশি বৈঠক হয়। বৈঠকের শেষদিকে নিহতের বাড়ির প্রতিবেশী ফজলু মাদবর ও খবির শেখের মধ্য কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফজলু মাদবর ও তার বাড়ির লোকজন দেশি অস্ত্র নিয়ে খবির শেখের বাড়িতে এসে তাদের ওপর হামলা করে। এসময় খবির শেখ (৬০), তাহমিনা (২৫),হোসনেয়ারা পাখি (৪৫),পারভেজ শেখে (৩৫), জসিম শেখ (১৮),নুরজাহান (৮০) আহত হয়।

পরে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে খবির শেখের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে হাসপাতাল, ফরিদপুরে প্রেরণ করা হয়। সেখান থেকে ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। পরে মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা ১১টার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় রাতেই খবির শেখের পক্ষে রাতেই ফজলু মাদবরসহ কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়।

শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। গতরাতে এ ঘটনায় একটি মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়