শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৭:২০ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্প ২০২৪ সালে মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা গুরুত্ব দিয়েই ভাবছেন

রাশিদুল ইসলাম : [২] পুত্রবধূ লারা ট্রাম্পকে ফক্স নিউজের জন্যে দেওয়া এক সাক্ষাতকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আশা রাখছি ২০২৪ সালে নির্বাচন করলে জয়লাভ করব। স্পুটনিক

[৩] খুব গুরুত্বের সঙ্গেই ফের প্রেসিডেন্ট নির্বাচন করার কথা ভাবছেন বলেন ট্রাম্প। এক ঘন্টারও বেশি সময় ধরে দেওয়া এ সাক্ষাতকারে ট্রাম্প বলেন এখনো আমার অনেক জনপ্রিয়তা রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর মেক্সিকো সীমান্তে অভিবাসীদের হট্টগোল, কর বৃদ্ধি এবং অনেক বিধি নিষেধ অকার্যকর হয়ে যাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন তিনি আগামী নির্বাচনে তার জয়লাভের সমুহ সম্ভাবনাই দেখছেন। যদিও আগামী নির্বাচন নিয়ে এখন কথা বলা একটু আগেভাগে হয়ে যায় তারপরও ট্রাম্প এব্যাপারে আশাবাদী বলে জানান।

[৪] ট্রাম্প বলেন ক্যাপিটল হিলে নির্ভর করা যায় এমন একজন সঠিন ব্যক্তি রিপাবলিকানদের জন্যে প্রয়োজন। সিনেট কিংবা হাউজে সঠিক ব্যক্তি খুবই প্রয়োজন। আগামী বছরে মধ্যবর্তী নির্বাচনকেও গুরুত্ব দেন ট্রাম্প।

[৫] প্রেসিডেন্ট না থাকায় এখন সবচেয়ে বেশি ‘মিস’ করছেন ট্রাম্প এবং তা হচ্ছে মানুষকে বিভিন্ন প্রকার সহায়তা করা। হোয়াইট হাউসের স্মৃতি চারণ করে ট্রাম্প বলেন, মহান জীবন, মহান সব মানুষের সঙ্গে মেলামেশা, ব্যবসা কোনো সমস্যা না থাকা ওসব মহুর্ত দারুণ ভালবাসি। যে কোনো প্রেসিডেন্টের চেয়ে ট্রাম্প সবাইকে বেশি সহায়তা করেছেন এমন দাবিও করেন।

  • সর্বশেষ