শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৫:৪৯ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুধবার থেকে কক্সবাজার বাদে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে বেবিচক

কূটনৈতিক প্রতিবেদক: [২] মঙ্গলবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেছেন, কোন রুটে প্রতিদিন কয়টি ফ্লাইট চলাচল করবে এ বিষয়ে প্রজ্ঞাপনে জানিয়ে দেওয়া হবে।

[৩] এয়ারলাইন্সগুলোকে এ বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্যও বলা হয়েছে।

[৪] অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ৫ এপ্রিল থেকে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

[৫] লকডাউনের মধ্যে পাঁচ দেশে প্রবাসী কর্মীদের পৌঁছে দিতে ১৭ এপ্রিল থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট চালু করে সরকার।

[৬] পদ্মা সেতুর রেল প্রকল্পসহ দেশে চলমান বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের জন্য চীনা নাগরিকদের নিয়মিত বাংলাদেশে আসা-যাওয়ার জন্য মঙ্গলবার ইউএস বাংলা এয়ারলাইন্সকে চীনের গুয়াঞ্জু রুটে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেবিচক।

[৭] ঢাকা থেকে চীনে যাওয়ার সময় মাঝারি আকারের এয়ারক্রাফটে যাত্রী ভরে ফ্লাইট পরিচালনা করা যাবে। তবে বড় আকারের এয়ারক্রাফটে (মডেল ভেদে) সর্বোচ্চ ২৮০-৩২০ জন যাত্রী বহন করা যাবে।

[৮] চীন থেকে ঢাকায় ফেরার সময় মাঝারি আকারের এয়ারক্রাফটে সর্বোচ্চ ১০০ জন এবং বড় আকারের ফ্লাইটে সর্বোচ্চ ১৫০ জন যাত্রী বহন করা যাবে।

[৯] প্রতিটি ফ্লাইটের ইকোনমি ক্লাসের ১টি সারি ও বিজনেস ক্লাসের একটি সিট ফাঁকা রাখতে বলা হয়েছে।

[১০] চীন থেকে আসা প্রত্যেককে সরকার নির্ধারিত হোটেল বা কোয়ারেন্টাইন সেন্টারে নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

[১১] প্রবাসীদের জন্য ফ্লাইট চালাতে অনুমতি দেওয়া হয় ১২টি এয়ারলাইন্সকে। এই ১২ এয়ারলাইন্সের মাধ্যমে ছয় দেশে ট্রানজিট হয়ে যাওয়া যাবে অন্য দেশেও। তবে ট্রানজিট হয়ে দেশে আসতে পারবেন না কেউ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়