শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৫:২৮ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৫:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেস্ট সিরিজ শুরুর আগে সবার কাছে মন থেকে দোয়া চাইলেন মমিনুল

নিজস্ব প্রতিবেদক: [২] দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বুধবার ২১ এপ্রিল মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মাঠে নামার আগে সকলের কাছে মন থেকে দোয়া চেয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক।

[৩] সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামার আগে আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন টাইগার টেস্ট অধিনায়ক। সেখানে প্রথমে শ্রীলঙ্কান সাংবাদিকদের প্রশ্নপর্ব শেষে বাংলাদেশের সাংবাদকর্মীদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। সংবাদ সম্মেলনের শেষে বিদায় নেওয়ার সময় সকলের কাছে মন থেকে দোয়া প্রত্যাশা করেন মমিনুল।

[৪] তিনি বলেন, দোয়া করবেন সবাই, মন থেকে দোয়া করবেন। আমরা (বাংলাদেশ দল) শ্রীলঙ্কায় এসেছি ম্যাচ জিতার জন্য। আমরা চাই পাঁচদিনই মাঠে থাকবো এবং সেশন বাই সেশন ভালো করবো।

[৫] দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ স্পিন নির্ভর হলেও শ্রীলঙ্কায় এবার পেসারদের নিয়ে খেলার ইঙ্গিত দিয়েছেন টাইগারদের টেস্ট অধিনায়ক। আমরা পেসার নির্ভর দল নিয়ে মাঠে নামবো। তবে একাদশে আরও সময় নিতে চান তিনি। কারণ, ক্যান্ডিতে মঙ্গলবার ২০ এপ্রিল নিজেদের অনুশীলনে বুঝে নিতে চান উইকেটের ধরন।

  • সর্বশেষ