শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৪:০২ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত আলমগীর, হাসপাতালে ভর্তি

বিনোদন প্রতিবেদক : তারকা দম্পতি চিত্রনায়ক আলমগীর ও গায়িকা রুনা লায়লা করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছিলেন গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে। এরপর গত ১৭ এপ্রিল দ্বিতীয় ডোজ নেন তারা।

আজ মঙ্গলবার জানা গেল, দুটি ডোজ নিয়েও করোনা পজিটিভ হয়েছেন নায়ক আলমগীর। বিষয়টি নিশ্চিত করেন তার সহধর্মিনী রুনা লায়লা।

জনপ্রিয় এই কণ্ঠশিল্পী বলেন, ‘উনি (আলমগীর) করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা সবাই খুবই ভালো এবং আন্তরিক। আলমগীর সাহেবের মধ্যে ভালো স্পিরিট আছে। বেশ ভালো আছেন। তার পুরোপুরি সুস্থতার জন্য দোয়া চাইছি।’

বিশেষজ্ঞদের মতে, করোনার দ্বিতীয় ডোজ গ্রহণের দুই সপ্তাহ পর শরীরের অ্যান্টিবডি তৈরি কাজ শুরু হয়। আলমগীর সে সময়টুকু পাননি।

আলমগীরের মেয়ে গায়িকা আঁখি আলমগীর গণমাধ্যমকে জানান, ‘বাবাকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তার।’ এর আগে গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলানগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়