শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৩:৪৩ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঠে নামিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করেছিলেন মামুনুল: ডিসি হারুন অর রশীদ

মহসীন কবির: [২] পুলিশের জেরায় মামুনুল হক জানিয়েছেন, ওয়াজের মজলিসে উঠলে শরীরে জোশ আসে। আর তা থেকে সরকার, মন্ত্রী ও দেশ বিরোধী বক্তব্য এসে যায়। এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁ বিভাগের উপ কমিশনার হারুন অর রশীদ।এছাড়া তাবলীগের সাদপন্থীদের মারধরের কথা স্বীকার করেছেন তিনি। ডিবিসি টিভি

[৩] হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের রিমাণ্ড শুরু হয়েছে আজ। সোমবার তার ৭ দিনের রিমাণ্ড মঞ্জুর হলে আজ থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করছে গোয়েন্দা পুলিশ।

[৪] রবিবার দুপুরে মোহাম্মদপুর থেকে মামুনুলকে গ্রেপ্তার করা হয়। নতুন-পুরান মিলিয়ে হেফাজতের তাণ্ডবের ঘটনায় রাজধানী ও নারায়ণগঞ্জের বেশ কয়েকটি মামলায় আসামি মামুনুল। এছাড়া ২০১৩ সালের ৫ই মের নাশকতার ঘটনায় একাধিক মালার তদন্তে নাম এসেছে মামুনলের। সোমবার রাজধানীর মোহাম্মদপুর থানায় করা হত্যা চেষ্টা ও ধর্মীয় অনুভূতিতে বাধা দেয়ার মামলায় মামুনুল হককে ৭ দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করছে গোয়েন্দা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়