শিরোনাম
◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০১:২১ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে বুধবার মাঠে নামছে বাংলাদেশ

এল আর বাদল: [২] মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে বুধবার (২১ এপ্রিল) লড়াইয়ে নামবে পাল্লেকেল্লে স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াইয়ে আভাস দিয়েছেন টাইগার দলপতি মুমিনুল। বাংলাদেশের ক্রিকেটের আকাশে জমে থাকা মেঘ সরিয়ে ফেলতে দৃঢ় প্রত্যয়ী টাইগার সেনারা। দেশ ছাড়ার আগে এমন প্রত্যয়ের কথাই জানিয়ে গেছেন তারা।

[৩] লঙ্কানদের বিরুদ্ধে সিরিজের দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। সাদা পোশাকের ক্রিকেটকে ভিন্ন মাত্রা দিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি চালু করে টেস্ট চ্যাম্পিয়নশিপ। যেখানে শীর্ষ দুই দল খেলবে শিরোপার জন্য। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশ দল কোনো পয়েন্ট পায়নি। টেবিলে বাংলাদেশ থেকে এগিয়ে আছে গত কিছুদিন আগে সাদা পোশাকের মর্যাদা পাওয়া আফগানিস্তানও। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয় দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম পয়েন্ট পেতে মরিয়া বাংলাদেশ দল।

[৪] সম্প্রতি বাংলাদেশ দলের সাদা পোশাকের ফরম্যাটে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ঘরের মাঠে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। ব্যাটে-বলে দুই দিক থেকেই ব্যর্থ ছিলেন টাইগার ক্রিকেটাররা। অন্যদিকে শ্রীলঙ্কার মাটিতে এই টেস্ট সিরিজে দলের সাথে যেতে পারেননি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

[৫] দু’জনই আইপিএল নিয়ে ব্যস্ত। লঙ্কানদের বিপক্ষে টেস্ট ফরম্যাটে বাংলাদেশ দল মুখোমুখি হয়েছে ২০ ম্যাচে। যেখানে টাইগারদের জয় মাত্র ১ ম্যাচে। বাংলাদেশ দলের শততম ওই টেস্ট ম্যাচে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ দল।

  • সর্বশেষ