শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৯:৩৭ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংলিশ লিগে জয়ের দ্বারপ্রান্তে গিয়ে হোঁচট খেলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক : [২] লিডসের মাঠে সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। সাদিও মানে শিরোপাধারীদের এগিয়ে নেওয়ার পর খেলার শেষ দিকে সমতা টানেন লিডস ইউনাইটেডের দিয়েগো ইয়োরেন্তে।

[৩] দলটির বিপক্ষে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে ৪-৩ গোলে জিতে আসর শুরু করেছিল লিভারপুল। রোববার (১৮ এপ্রিল) রাতে ইউরোপিয়ান সুপার লিগ চালুর ঘোষণার পর থেকে উত্তাল ফুটবল বিশ্ব, চলছে তুমুল সমালোচনা। এর প্রভাব দেখা যায় লিভারপুল-লিডস ম্যাচেও। বিতর্কিত এই টুর্নামেন্টে অংশ নেওয়া ইউরোপের শীর্ষ ১২ ক্লাবের একটি যে লিভারপুল।

[৪] টুর্নামেন্টটির বিরোধিতা করে ম্যাচ শুরুর আগে ‘ফুটবল সমর্থকদের জন্য’ লেখা টি-শার্ট পরে অনুশীলন করে লিডসের খেলোয়াড়রা। ক্লাবের সমালোচনা করে অ্যানফিল্ডের বাইরে বিভিন্ন ব্যানার টাঙায় লিভারপুল সমর্থকরা।

[৫] টানা তিন জয়ের পর পয়েন্ট হারাল লিভারপুল। ৩২ ম্যাচে ১৫ জয় ও আট ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে লিডস। ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শিরোপার পথে অনেকটাই এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। - দ্য সান/ গোল ডটকম

  • সর্বশেষ