শিরোনাম
◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম'

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৪:৪৬ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সানাউল্লাহ লাবলু: এলিফ্যান্ট রোডের চিকিৎসক এবং ম্যাজিস্ট্রেট-পুলিশের ঘটনা থেকে কী শিখলাম?

সানাউল্লাহ লাবলু: [১] বাসা বা কর্মস্থল থেকে বেরুনোর সময় অবশ্যই আইডি কার্ড সঙ্গে রাখবো। কারণ এখন স্বাভাবিক অবস্থা নয়। একটা অতিমারীর জন্য জরুরি অবস্থা চলছে। গত সোয়া ১ বছরে বিশ্বে ৩০ লাখের বেশি মানুষকে আমরা হারিয়েছি। জরুরি কাজে আমি যুক্ত বা ফ্রন্টলাইনার, এটা কোনো অজুহাত নয়। [২] ভুলে যদি আইডি কার্ড ছাড়া বের হই, রাস্তায় জিজ্ঞাসাবাদে বিনীত থাকবো। বলবো, দুঃখিত ভুল হয়ে গেছে। সরি বললে ছোট হয়ে যাবো না। ভুলের দায় আমার। যিনি আমার পরিচয় নিশ্চিত হতে চাইছেন, এটা তারও দায়িত্ব, কর্তব্য। [৩] মনে রাখবো, নিজের যোগ্যতায় আমি কাজে, এই লকডাউনে বের হয়েছি। বাবা, দাদা বা স্বজনদের পরিচয়ে বের হইনি। বিপদে পড়লে, ভুল করলে তাদের ব্যবহার করা অন্যায়, অযৌক্তিক হবে। এটা আমার দুর্বলতার প্রকাশ মাত্র।

[৪] ইউনিফর্ম আমার ক্ষমতা নয়, দায়িত্ব। যারা স্বীকৃত কাজে বের হন, তারা বাধ্য হয়েই বের হন বা কর্তব্যের দায়ে বের হন। তাদের সাহায্য করার জন্যই আমাকে নিয়োগ করা হয়েছে। [৫] রাস্তায় যেই থাকুন না কেন, গালি দিলেও মেজাজ হারানো চলবে না। কারণ আমার পেশা মানুষের পাশে থাকা। [৬] মেজাজ হারানো মানে হেরে যাওয়া। পরাজিত, ভীতুরা অন্যের প্রতি চিৎকার করে, মেজাজ হারায়। সাহসী, সৎ মানুষ অন্যের প্রতি সংবেদনশীল হয়। [৬] রাস্তায়, বাসায় বা কর্মস্থলে কোনো নারীর সঙ্গে অসদাচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে যেকোনো তর্ক-বিতর্ক আমার বিরুদ্ধে যাবে। [৭] এমন কোনো কথা বলবো না বা আচরণ করবো না, যার জন্য পরে অনুতপ্ত হতে হয় কিম্বা ক্ষমা চাইতে হয়। যেকোনো পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করা জানতে হবে, শিখতে হবে। কোনোভাবে মেজাজ হারানো চলবে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ