শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১ ◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ১২:৫৩ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ১২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, হেফাজত কর্মী আটক

নিউজ ডেস্ক: চাঁদপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর একটি ভিডিও পোস্ট দেওয়ার অভিযোগে জাকারিয়া খান (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ এপ্রিল) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের একটি মাদ্রাসা থেকে তাকে আটক করে চাঁদপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানান গেছে, জাকারিয়ার বাড়ি চাঁদপুরে। চাকরি করেন লক্ষ্মীপুরের রামগঞ্জের একটি প্রতিষ্ঠানে। খান জাকারিয়া নামে ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর একটি ভিডিও পোস্ট করেন তিনি। তবে পোস্টটি মুছে দিলেও ছড়িয়ে পড়ে সবখানে।

পুলিশ পরিদর্শক সানজিদ আহমেদ জানান, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে জাকারিয়া খানকে আটক করে। তিনি আরও জানান, খোঁজ নিয়ে ডিবি পুলিশ জেনেছে জাকারিয়া খান হেফাজতে ইসলামের একজন সক্রিয় কর্মী। চাঁদপুর শহরের সাত নাম্বার ওয়ার্ডে তার বাসা।

এদিকে সোমবার রাতেই চাঁদপুর ডিবি পুলিশের উপপরিদর্শক ইমাম হোসেন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট বিষয়ক অভিযোগ আনা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, খান জাকারিয়া নামে এই যুবক প্রধানমন্ত্রীকে খুব স্পর্শকাতর একটি ভিডিও পোস্ট দেয়। যা মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। যদিও এর পরপর পোস্টটি মুছে দেন এই হেফাজতে ইসলামের কর্মী। - সময় নিউজ

  • সর্বশেষ