শিরোনাম
◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৯:৩১ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৯:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরীর ৪ এলাকাকে উচ্চ সংক্রমিত জোন ঘোষণা সিএমপি’র

মুহাম্মদ দিদারুল: চট্টগ্রাম নগরীর চারটি এলাকাকে করোনা ভাইরাসের উচ্চ সংক্রমিত জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সরকার ঘোষিত চলমান লকডাউনের বিধি নিষেধের মধ্যেও সংক্রমণের হার আশংকাজনভাবে বাড়তে থাকায় নগরের চার থানার এই চার এলাকাকে বিশেষভাবে চিহ্নিত করেছে পুলিশ।

নগরীর ৪১টি ওয়ার্ডের মধ্যে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে ৫৫টি এলাকা ধরে সংক্রমণ ও মৃত্যুর হিসাব রাখা হয়। সেই ৫৫ এলাকার তালিকায় চকবাজার থানার জয় নগর আবাসিক, পাঁচলাইশ থানার ও আর নিজাম আবাসিক, পাহাড়তলীর সরাইপাড়া ও হালিশহর থানার সবুজবাগ আবসিক এলাকাকে উচ্চ সংক্রমিত এলাকা ঘোষণা করা হয়েছে।

এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খুব জরুরি ছাড়া কাউকে বাসা থেকে বের হতে দিচ্ছে না পুলিশ। সব ধরণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। জরুরি প্রয়োজনে বের হতেও অনুমতি লাগবে পুলিশের। সকলকে আগামী দুই সপ্তাহ পর্যন্ত বাসায় থাকতে হবে বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে সোমবার (১৯ এপ্রিল) সকাল থেকে মাইকিংও করা হয়েছে।

সিএমপির উপ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক বলেন, রেড জোনের বাসিন্দরা অতিজরুরি প্রয়োজন ছাড়া এলাকার বাইরে যেতে পারবেন না। নিত্যপ্রয়োজনীয় জিনিস প্রয়োজন হলে, পুলিশ তাদের সহযোগিতা করবে।

  • সর্বশেষ