শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৫:১৯ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীর কোম্পানীগঞ্জে আরেক আওয়ামী লীগ নেতার ওপর হামলা

অহিদ মুকুল : [২] কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ হওয়ার এক ঘণ্টার মাথায় উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নুরুজ্জমান স্বপনের (৪৪) ওপর হামলার ঘটনা ঘটেছে।

[৩] সোমবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের বৌদ্দনীগো বাড়ির সামনে হামলার ঘটনা ঘটে। আহত আওয়ামী লীগ নেতা স্বপন মির্জা কাদেরের প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগ কমিটির অনুসারী নেতা।

[৪] উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান অভিযোগ করেন, কাদের মির্জার নির্দেশে পূর্ব পরিকল্পিতভাবে তার অনুসারীরা স্বপনের ওপর হামলার এ ঘটনা ঘটিয়েছে।

[৫] এর আগে, আজ সকাল সাড়ে ১০টার দিকে কাদের মির্জার নির্দেশে তার ছেলে তাশিক মির্জা ও তার অনুসারী সন্ত্রাসী কেচ্ছা রাসেলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরীর পায়ে গুলি করা হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে লোহার রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেয়া হয়।

[৬] কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বপনকে একা পেয়ে মারধরের ঘটনা ঘটেছে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে। তবে তার আঘাত গুরুত্বর নয়।

  • সর্বশেষ