শিরোনাম
◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন ◈ জিন্সের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করে ১২ কেজি স্বর্ণ পাচার, দুই চীনা যাত্রী আটক ◈ চীনে চাকরির প্রলোভনে ১২ নারীকে নির্যাতন, রাজধানীতে ৫ লাখ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার ◈ ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ◈ বাংলাদেশ-জাপানের ৬ সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ◈ অলৌকিক ঝুলন্ত পাথরের রহস্য, আসলে কী ঘটেছিল? (ভিডিও) ◈ ‘ডা. জুবাইদার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, উনি সরকারের অংশ নন’: তারেক রহমান (ভিডিও) ◈ এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়: নজরদারির সুপারিশ ◈ আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী(ভিডিও)

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৩:৫৬ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগান ক্রিকেটার রশিদ খানের সাথে ইফতার করলেন ওয়ার্নার ও উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক : [২] চলছে মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজান মাস। এই মাসে সৃষ্টিকর্তার সন্তুষ্টি আদায়ের জন্যে রোজা রাখেন মুসলমানরা। ক্রিকেট বিশ্বের অনেক ক্রিকেটারই রোজা রেখে ক্রিকেট খেলেন, অনুশীলনও করেন। তেমনই একজন আফগান স্পিনার রশিদ খান।

[৩] চলছে ভারতের টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সেখানে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন রশিদ। আর একই সাথে তিনি রোজাও রেখেছেন। পবিত্র এই মাসে রোজা রেখে চালিয়ে যাচ্ছেন খেলা।

[৪] রোববার ১৮ এপ্রিল রোজা ছিলেন রশিদ খান। কিন্তু তিনি একা নন, তার সাথে উপোষ থেকেছেন

[৫] ভিন্নধর্মাবলম্বী সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও আরেক কেন উইলিয়ামসনও। রশিদের সঙ্গে ইফতারও করেছেন তারা দু’জন।

[৬] রোববার ১৮ এপ্রিল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ইফতারে সময়কার কয়েকটি ভিডিও স্টোরি দেন রশিদ। সেখানে দেখা যায়, রশিদের সাথে ইফতার নিয়ে বসে আছেন ওয়ার্নার ও উইলিয়ামসন। সেখানে তাদের মধ্যে কথোপকথনও তুলে ধরেন রশিদ।

[৭] সেই বার্তায় শুরুতেই রশিদ বলেন, ওয়ার্নার, তোমার উপোষ কেমন চলছে?–জবাবে ওয়ার্নার জানান, ভালো, তবে আমি অনেক ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত। এরপর উইলিয়ামসনকে রশিদ জিজ্ঞেস করেন, কেমন বোধ করছো?– জবাবে উইলিয়ামসন বলেন, খুব ভালো। ধন্যবাদ।

[৮] পরবর্তী রশিদ তাদের উপোষ থাকা নিয়ে বলেন, এই দুই কিংবদন্তি আজ আমাদের সাথে উপোষ করছেন। তাদের ইফতারের টেবিলে পেয়ে খুব ভালো লাগছে। - ইনস্টাগ্রাম / স্পোর্টসজোন

  • সর্বশেষ