শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৩:৪৬ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘাটাইলে কৃষকলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আব্দুল লতিফ:[২] টাঙ্গাইলের ঘাটাইলে সামাজিক দুরত্ব বজায় রেখে ক্ষমতাসীন আওয়ামীলীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কৃষকলীগ নেতা মো: রুহুল আমিনের ঘাটাইলস্থ বাসভবনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

[৩] ঘাটাইল উপজেলা কৃষকলীগের আহবায়ক একেএম শফিকুল ইসলাম চৌধুরী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক এসএম শোয়েব রানা,মো: রুহুল আমিন খান, আনিছুর রহমান তুহিন,দেওপাড়া ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম আহবায়ক ও আসন্ন দেওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মো.রুহুল আমিন আকন্দ হেপলু, বাহাজ উদ্দিন প্রমুখ।

[৪] পরে উপজেলা পরিষদ চত্বরে চেতনায় বঙ্গবন্ধু ভাস্তর্ষে পুস্পস্তবক অর্পন করেন। কৃষকের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি ও সম্মান আদায়ের লক্ষ্যে ১৯৭২ সালের ১৯ এপ্রিল সংগঠনটি গঠন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়