শিরোনাম
◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন ◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা ◈ আদানি চুক্তি থেকে জুলাই সনদ, সংসদের তৃতীয় অধিবেশনে আলোচনায় যেসব ইস্যু ◈ সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা! (ভিডিও) ◈ রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০১:৫৮ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে হেফাজতের আমিরসহ গ্রেফতার ৩, ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ: হেফাজত নেতা মামুনুল হকের গ্রেফতারের প্রতিবাদ মিছিলের চেষ্টাকালে উপজেলা হেফাজতের আমিরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুষ্কৃতকারীদের ককটেল বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও দাবি পুলিশের।

গ্রেফতাররা হলেন- কালিয়াকৈর উপজেলা হেফাজতের আমির ও চন্দ্রা দারুল উলুম মাহমুদ নগর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এমদাদুল্লাহ ওরফে এমদাদুল হক, একই মাদ্রাসার সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম ও তার ভাই মোহাম্মদ আলী। গ্রেফতারদের ৪ দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে কতিপয় ব্যক্তি কালামপুর এলাকায় একত্রিত হয়ে ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে পারে এমন সংবাদের ভিত্তিতে গতরাতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩৫/৪০ জন দুষ্কৃতকারী অতর্কিতভাবে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ কালিয়াকৈর উপজেলা হেফাজতের আমির এমদাদসহ তিনজনকে গ্রেফতার করে।

ওসি বলেন, আহত পুলিশ সদস্যদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর থানার এসআই মোর্শেদ আলী মোল্লা বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছের। পরে সোমবার (১৯ এপ্রিল) দুপুরে গ্রেফতারদের ৪ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ