শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৭:৫৭ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলকাতা নাইটরাইডার্সে মরগান হাস্যকর অধিনায়ক, বললেন গৌতম গম্ভীর

স্পোর্টস ডেস্ক : [২] রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজের প্রথম ওভারেই বিরাট কোহলি ও রজত পাটিদারকে সাজঘরে ফেরান বরুণ চক্রবর্তী। এমন বোলিংয়ের পরও তাকে টানা বল করতে না দিয়ে সাকিব আল হাসানকে বল করান ইয়ন মরগান। যা একেবারে হাস্যকর লেগেছে গৌতম গম্ভীরের কাছে।

[৩] কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুইবারের শিরোপা অধিনায়ক জানিয়েছেন, তিনি কোনোদিনও এমন হাস্যকর অধিনায়কত্ব দেখেননি। সেই সঙ্গে ভারতের সাবেক এই ওপেনার খুশি যে এটা ভারতীয় কেনো অধিনায়ক করেননি। সেটা হলে সবাই সমলোচনার ছুরি ধরতো।

[৪] ইনিংসের দ্বিতীয় ওভারেই বরুণের হাতে বল তুলে দেন মরগান। বোলিংয়ে এসে নিজের দ্বিতীয় বলেই কোহলিকে ফেরান বরুণ। ডানহাতি এই স্পিনারকে তুলে মারতে গিয়ে রাহুল ত্রিপাটির হাতে ক্যাচ দেন কোহলি। এরপর ওই ওভারের শেষ বলে রজতকে বোল্ড করেন বরুণ।

[৫] এমন দুর্দান্ত বোলিংয়ের পরও চতুর্থ ওভারে তাকে বোলিং না দিয়ে সাকিবের হাতে বল তুলে দেন মরগান। কিন্তু সুবিধা করতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। দুই ওভার বোলিং করে ২৪ রান দিয়েও কোনো উইকেট পাননি। বিপরীতে বরুণ ৪ ওভারে ৩৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। মূলত বরুণদের জায়গায় সাকিবকে বোলিং দেয়ার চটেছেন গম্ভীর।

[৬] এ প্রসঙ্গে গম্ভীর বলেন, আমি খুশি যে কোনো ভারতীয় অধিনায়ক এমন ভুল করেনি। কারণ ভারতীয় কোনো অধিনায়ক এমনটা করলে এতক্ষণে সমালোচনায় ছুরি ধরতো। এটা সম্ভবত আমার দেখা সবচেয়ে হাস্যকর অধিনায়কত্ব ছিল।

[৭] তিনি আরও বলেন, আমি এটা ব্যাখ্যা করতে পারব না। কারণ এর জন্য আমার কাছে কোনো ভাষা নেই। যখন কেউ দুই উইকেট নেয় আর একজন ফর্মে থাকা ব্যাটসম্যান আসে তখন আপনি পরের ওভারে উইকেট নেয়ার বিকল্পটি সরিয়ে ফেললেন। - ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়