শিরোনাম
◈ জিম্বাবু‌য়ের মুজরাবানি ও শ্রীলঙ্কার শানাকাকে কঠোর শাস্তি দেবে পা‌কিস্তান বোর্ড ◈ ইরান যুদ্ধের অনিশ্চয়তায় ফের বাড়ছে তেলের দাম ◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ১১:৪৭ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ১২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংগাইরে গলায় ফাঁস নিয়ে স্কুলছাত্রীর আত্নহত্যা

সিরাজুল ইসলাম: মানিকগঞ্জের সিংগাইরে গলায় ফাঁস নিয়ে নিশাত আক্তার তিশা(১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রোববার(১৮ এপ্রিল) দুপুর ২ টার দিকে এ আত্মহত্যার ঘটনা ঘটে। সে উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামের মোক্তার হোসেনের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, তিশা পরিবারের লোকজনের অগোচরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তার শয়ন কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি শুরু করে। কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় ফাঁস নেয়া অবস্থায় ঝুলতে দেখে ডাক-চিৎকার করে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। গলায় ফাঁস নিয়ে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। নিহত তিশা উপজেলার কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ।

এ ব্যাপারে সিংগাইর থানার এসআই শেখ তারিকুল ইসলাম বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়