শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৯:৪২ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৯:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে মোটরসাইকেল-ভটভটির সংঘর্ষে নিহত ২

ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের শাহজাদপুরের তালগাছিতে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রবিবার পাবনা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছী এলাকা এদুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-সলঙ্গা থানার ঝাঐল গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে শামীম হোসেন (৩৬) ও একই থানার ওলিদহ গ্রামের মৃত ফরহাদ খন্দকারের ছেলে সুজন (৩৫)। দুজনই মোবাইল মেকার।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত মো. শাহজাহান আলী জানান, মোবাইল যন্ত্রাংশ কেনার জন্য শামীম ও সুজন মোটরসাইকেল নিয়ে শাহজাদপুর যাচ্ছিল। পথিমধ্যে শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামীম মারা যায় এবং হাসপাতালে নেবার পর সুজন মারা যায়। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধারের পর পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও ভটভটি জব্দ করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়