শিরোনাম
◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্তকে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক আটক

যশোর প্রতিনিধি:[২] বিয়ে বহির্ভূত সম্পর্কের পর গর্ভের সন্তান নষ্ট ও বিয়ে করতে অস্বীকার করায় রাব্বি হোসেন মুসা (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে কোতয়ালি থানায় ধর্ষণ আইনে মামলা হয়েছে। মুসা যশোর শহরের শংকরপুর জমাদ্দার পাড়ার হাফিজুর রহমানের ছেলে।

[৩] শহরের শংকরপুর রায়পাড়ার ইতির বাড়ির ভাড়াটিয়া বর্তমানে হামিদপুর কলেজের পাশে রানার বাড়ির ভাড়াটিয়া মোঃ মিলনের মেয়ে মুক্তা খাতুন (২০) রোববার (১৮ এপ্রিল) সকালে মামলা করেন।

[৪] মামলার বাদি ২০ বছর বয়সী ওই নারী এজাহারে উল্লেখ করেছেন, পূর্বের স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর তিনি তার দাদীর সাথে বসবাস করতেন। কিন্তু মাস চারেক আগে থেকে আসামি রাব্বি হোসেন মুসা তাকে প্রায় সময় প্রেমের প্রস্তাব আর বিয়ের প্রলোভন দেখাতো। তার প্রলোভনে পড়ে মাস দুই আগে তাকে বেজপাড়া বুনোপাড়া এলাকার একটি বাড়ি ভাড়া করে সেখানে রাখে। তার সাথে একাধিকবার দৈহিক সম্পর্কে লিপ্ত হয়।

[৫] সেখানে থাকাকালে লোক জানাজানি হওয়ার পর তাকে হামিদপুর এলাকার একটি ভাড়াবাড়িতে গত ৬ মার্চ থেকে রাখে। সেখানে গত ৫ এপ্রিল পর্যন্ত রাখে। এই সময়ের মধ্যে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। ইতিমধ্যে মুক্তা গর্ভবতী হয়ে পড়লে তার বাচ্চা নষ্ট করে দেয়। ৭ এপ্রিল রাত সোয়া ১০টার দিকে মুসা ফের তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করতে চাই। কিন্তু বিয়ে না করলে কোন সম্পর্ক করা যাবে না বলে জানালে মুসা তাকে ফেলে চলে যায়। পরে বিভিন্ন লোকজনের মাধ্যমে তার পরিবারের লোকজনকে জানালে মুসা বিয়ে করবে না বলে জানায়। পরে তিনি (মুক্তা) থানায় মামলা করেন।

[৬] কোতয়ালি থানার এসআই হারুন অর রশিদ জানিয়েছেন, ওই নারী স্বামী পরিত্যক্ত। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থান রেখে আসামি মুসা একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর তিনি অভিযান চালিয়ে আসামি মুসাকে রোববার সকালে শংকরপুর জমাদ্দারপাড়ার বাড়ি থেকে আটক করেন। রোববার ১৮ এপ্রিল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

[৭] তবে এলাকার একটি সূত্র জানিয়েছে, রাব্বি ইসলাম মুসা একজন দুর্বৃত্ত্ব। সে বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সাথে যুক্ত। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় বেশ কয়েকটি মামলা আছে।

  • সর্বশেষ