শিরোনাম
◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৩:২৮ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৩:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের ৬০ শতাংশ টিকা উৎপাদনকারী দেশ ভারতে টিকার জন্যে হাহাকার

রাশিদুল ইসলাম : [২] জাতিসংঘের কর্মসূচি কোভ্যাক্সের সঙ্গে ভারতের চুক্তির অধীনে ৯২টি দেশের জন্য ২০ কোটি ডোজ টিকা উৎপাদন করার কথা সেরাম ইন্সটিটিউটের। সিএনএন

[৩] গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ভারতে কমপক্ষে ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার এই সংখ্যা ছাড়িয়ে যায় এক কোটি ৪০ লাখ। ফলে টিকার চাহিদা হু হু করে বেড়েছে।

[৪] ভারতে আইসিএমআরের সাবেক মহাপরিচালক নির্মল কুমার গাঙ্গুলি বলেছেন, ভারতের টিকা উৎপাদন সক্ষমতা আছে। কিন্তু কাঁচামাল ও সরবরাহ চেইন কার্যকর বিঘ্নিত হচ্ছে।

[৫] রাজধানী দিল্লিতে সাপ্তাহিক ছুটিতে এবং রাতে করোনা কারফিউ চলছে। লকডাউনে অবরুদ্ধের ভয়ে অভিবাসী শ্রমিকরা গ্রামে ফিরে যাচ্ছেন। করোনা ভাইরাসের টিকা সরবরাহ ফুরিয়ে আসছে। কমপক্ষে ৫টি রাজ্য থেকে টিকার ভয়াবহ সঙ্কটের কথা জানিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারকে জরুরি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

[৬] কোভ্যাক্স বলেছে, মার্চ এবং এপ্রিলের টিকা সরবরাহ বিলম্ব করবে সেরাম। এ পর্যন্ত কোভ্যাক্সে অক্সফোর্ড/অ্যাস্ট্র্রাজেনেকার ২ কোটি ৮০ লাখ ডোজ সরবরাহ দিয়েছে ভারত। মার্চে আরো ৪ কোটি ডোজ দেয়ার কথা ছিল। এপ্রিলে দেয়ার কথা ছিল ৫ কোটি ডোজ।

[৭] আগস্টের মধ্যে ৩০ কোটি মানুষকে টিকা দেওয়ার কথা থাকালেও এ পর্যন্ত এক কোটি ৪৩ লাখ মানুষকে পুরোপুরি টিকা দেয়া হয়েছে। যা ভারতের ১৩০ কোটি জনসংখ্যার মধ্যে শতকরা মাত্র এক ভাগের সামান্য উপরে।

[৮] উড়িষ্যাতে টিকা সঙ্কটের কারণে গত সপ্তাহে বন্ধ করে দেয়া হয়েছে প্রায় ৭০০ টিকাদান কেন্দ্র।

  • সর্বশেষ