শিরোনাম
◈ আওয়ামী লীগের তৃণমূল দল বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে! ◈ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি ◈ ইরানের ড্রোন হামলায় বেঁচে ফেরা মার্কিন সেনারাই দিলেন যে বিস্ফোরক তথ্য! ◈ টানা ৩ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান! ◈ ফ্লাইট কমে ‘ছোট’ হচ্ছে শাহ আমানত বিমানবন্দরের আকাশ, একে একে সরে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্স ◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও) ◈ রাশিয়ার তেল ভারতে শোধন করে আমদানির পথে বাংলাদেশ, জ্বালানি কৌশলে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ১২:১৩ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলকাতার ক্যাপ্টেন্সি নিয়ে হঠাৎ মুখ খুললেন কার্তিক, তুললেন গতবারের ব্যর্থতার কথাও

স্পোর্টস ডেস্ক : [২] গত মওশুমে নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন দীনেশ কার্তিক। মওশুমের মাঝপথেই ক্যাপ্টেনশিপ তুলে দেন ইয়ন মর্গ্যানের হাতে। কিন্তু কেন নেতৃত্ব ছেড়েছিলেন, তা-ই এবার খোলসা করলেন কার্তিক।

[৩] কেকেআর ওয়েবসাইটে পোস্ট করা এক ভিডিওতে কার্তিক বলে দিয়েছেন, মর্গ্যানকে ক্যাপ্টেন্সির সুযোগ দেওয়া প্রয়োজন ছিল। আমরা সেই সময় ইতিমধ্যেই সাত ম্যাচ খেলে ফেলেছিলাম। আরো সাত ম্যাচ বাকি ছিল। তাই আমাদের প্লে অফে ওঠার জন্য পর্যাপ্ত সুযোগ ছিল। যদি প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার পরে নেতৃত্ব ছাড়তাম, সেটা উচিত হত না।

[৪] গত আইপিএলে যে সাত ম্যাচ কার্তিক নেতৃত্ব দেন, তার মধ্যে কেকেআর চারটেতেই জিতেছিল। হেরেছিল তিনটে। সিএসকের বিরুদ্ধে জিতে ওঠার দিনেই কার্তিক টিম ম্যানেজমেন্টের কাছে নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গ জানান। তারপরে ১৫ অক্টোবর সরকারিভাবে নেতৃত্ব বদলের কথা ঘোষণা করা হয় কেকেআরের পক্ষ থেকে। ঠিক মুম্বই ম্যাচের আগে।

[৫] দীনেশ কার্তিক সেই ভিডিওয় আরো বলেছেন, যে আড়াই বছর দলের নেতৃত্ব দিয়েছি, আমার মনে হয় ছেলেদের আস্থা অর্জন করতে পেরেছি। নেতা হিসেবে এই মূল্যায়ন ভীষণ জরুরি। ওঁরা আমার কাছে সততার জন্য পুরোপুরি ভরসা করতে পারে। মর্গ্যানও এই বিষয়ে অনেকটা আমার মতই। এটা পুরো প্রক্রিয়া আরো সহজ করে দেয়। দলের সকলে জানত, আমরা দুজন দলকেই সবার আগে প্রাধান্য দি-ই। সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। - ইন্ডিয়ান এক্সপ্রেস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়