শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ১০:৩৬ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিকিৎসার অভাবে নাভালনি মারা যেতে পারেন, শঙ্কা চিকিৎসকদের

তাহমীদ রহমান: [২] হৃৎপিণ্ডের স্পন্দন সংক্রান্ত জটিলতা ও রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ায় জীবন সংকটে আছেন রাশিয়ার কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি। বিবিসি

[৩] দুর্নীতির দায়ে দণ্ডিত নাভালনি বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কো থেকে ১০০ কিলোমিটার দূরে পোকরভ শহরের একটি কারাগারে আছেন।

[৪] সম্প্রতি নাভালনির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক আনাসতাসিয়া ভাসিলিয়েভা, হৃদরোগ বিশেষজ্ঞ ইয়ারোস্লাভ আশিখমিনসহ চারজন ডাক্তার।

[৫] শনিবার ইয়ারোস্লাভ আশিখমিন তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, আমাদের রোগীর অ্যারিথমিয়ার সমস্যা সম্প্রতি বেড়েছে। যে কোনো মুহূর্তে এটি বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যেতে পারে এবং তিনি মারা যেতে পারেন। দীর্ঘদিন ধরে অনশন করায় তার রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেছে।

[৬] আনাসতাসিয়া বলেন, একজন মানুষের রক্তে পটাশিয়ামের মাত্রা ৬ শতাংশ হলেই তাকে জরুরিভিত্তিতে চিকিৎসা দেওয়া প্রয়োজন। নাভালনির রক্তে পটাশিয়ামের মাত্রা বর্তমানে ৭ দশমিক ১ শতাংশ। এনবিসি নিউজ

[৭] তিনি আরও বলেন, কারো রক্তে এই পরিমান পটাশিয়ামের উপস্থিতি থাকলে তার মূত্রাশয় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ